লোকসভার আগে সংসদে শেষ অধিবেশনের দিনক্ষণ জানিয়ে দিল কেন্দ্র

এবছরের শীতকালীন সংসদ অধিবেশনের দিনক্ষণ জানিয়ে দিল কেন্দ্র সরকার।

এবছরের শীতকালীন সংসদ অধিবেশনের দিনক্ষণ জানিয়ে দিল কেন্দ্র সরকার। জানা গিয়েছে, এবছর ১১ ডিসেম্বর থেকে শুরু করে ২০১৯ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অধিবেশনের কাজ চলবে। লোকসভা ভোটের আগে এটাই হতে চলেছে মোদী সরকারের এই কার্যকালের শেষ অধিবেশন।

লোকসভার আগে সংসদে শেষ অধিবেশনের দিনক্ষণ জানিয়ে দিল কেন্দ্র

কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল জানিয়েছেন, সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি ঠিক করেছে, পরবর্তী শীতকালীন অধিবেশন ১১ ডিসেম্বর থেকে শুরু করে পরের বছরের ৮ জানুয়ারি পর্যন্ত হবে।

এই কমিটির মাথায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার রাতে নিজের বাসভবনে এই নিয়ে আলোচনায় বসেন রাজনাথ সিং। সেখানেই দিনক্ষণ স্থির হয়েছে।

সাধারণভাবে শীতকালীন অধিবেশন নভেম্বরে শুরু হয়। তবে এই নিয়ে পরপর দুই বছর তা ডিসেম্বরে শুরু হচ্ছে।

এবছর নভেম্বর-ডিসেম্বরে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন থাকায় শীতকালীন অধিবেশনের সময় পিছিয়ে গিয়েছে বলে মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+