Parliament Winter Session 2023: সংসদের নিরাপত্তা নিয়ে বিরোধীদের শোরগোল! দুর্ভাগ্যজনক রাজনীতি বললেন স্পিকার
Parliament Winter Session 2023: তেরো ডিসেম্বর বুধবার সংসদের নিরাপত্তা বেষ্টনি ভেদ করে দর্শকাসন থেকে লোকসভার মধ্যে ঝাঁপিয়ে চপড়েছিল সাগর শর্ম এবং মনোরঞ্জন ডি নামে দুই যুবক। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা এব্যাপারে আলোচনা চেয়ে প্রস্তাব এনেছে।
সোমবার লোকসভার অধিবেশন বসার পরেই বিরোধী সাংসদরা সংসদের নিরাপত্তা নিয়ে আলোচনার দাবি জানান। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিরোধীদের হট্টগোলে লোকসভার দুবার মুলতুবি করে দেন অধ্যক্ষ ওম বিড়লা। বিরোধী সাংসদরা প্রধানমন্ত্রী সদন মে আও এবং অমিত শাহ শরম করো বলে স্লোগান দেন। এছাড়াও বিরোধী সাংসদরা সংসদ চত্বরে গান্ধী মূর্তির কাছে বিক্ষোভ দেখান।

এদিন বেলা এগারোটার সময় লোকসভার অধিবেশন শুরু হতেই বিরোধী সাংসদরা সংসদের নিরাপত্তা নিয়ে আলোচনার দাবি জানিয়ে হই হট্টগোল করতে থাকেন। সেই সময় অধ্যক্ষ ওম বিড়লা বিরোধী সাংসদদের কাছ থেকে হাউস চালানোর জন্য সহযোগিতা চান। পাশাপাশি তিনি বলেন বিরোধীদের আচরণ দুর্ভাগ্যজনক। তারা নিরাপত্তা নিয়ে রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিন একই বিষয়ে হই হট্টগোলের কারণে রাজ্যসভার অধিবেশনও মুলতুবি করে দেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। তিনি রাজ্যসভার দুই সদস্য জেবি মাথার এবং বিনয় বিশ্বমকে হাউসের কার্যপ্রণালী ব্যাহত করার অভিযোগে সতর্কও করেন।
প্রসঙ্গত শুক্রবার সংসদের অধিবেশন মুলতুবি হওয়ার আগে পর্যন্ত লোকসভা থেকে তেরো এবং রাজ্যসভা থেকে এক সাংসদকে এই অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করা হয়। এই সাসপেনশন প্রত্যাহার করতে লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠিও দেন।
রবিবার কংগ্রেস সাংসদ তথা লোকসভায় দলের নেতা অধীর চৌধুরী ঘটনার চারদিন পরে সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন। প্রধানমন্ত্রী মোটদী বিতর্ক থেকে পালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করে কংগ্রেস।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications