সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: ১৮ তম দিন, আজই শেষ হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন

সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: ১৮ তম দিন, আজই শেষ হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন

আজই শেষ হচ্ছে শীতকালীন অধিবেশন। আজও ফের উত্তাল হতে পারে সংসদ অধিবেশন। গতকাল শেষ বেলায় তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হয় রাজ্যসভা থেকে। রুলবুক ছুড়েফেলার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে তাঁেক। এই নিয়ে ফের উত্তাল হতে পারে সংসদ।

 শেষ হতে পারে অধিবেশন

শেষ হতে পারে অধিবেশন

শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তাল থেকেছে সংসদের দুই কক্ষ। বাদল অধিবেশনের বিশৃঙ্খল আচরণের জন্য সাসপেন্ড করা হয় ১২ জন সাংসদকে। সেই তালিকায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ ছিলেন। তারই প্রতিবাদে দ্বিতীয় দিন থেকেই উত্তাল থেকে সংসদের দুই কক্ষ। গতকালই আবার সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ েডরেক ওব্রায়েনকে। তার রেশ পড়তে পারে আজ সংসদ অধিবেশনে।

কোন বিষয়ে আলোচনা

কোন বিষয়ে আলোচনা

শেষ বেলায় লোকসভা অধিবেশনে আজ আলোচনা হতে পারে জলবায়ু পরিবর্তন নিয়ে। গতকাল জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। আজ সেকারণে ফের সেই বিষয়ে আলোচনা হতে পারে সংসদের দুই কক্ষে। কারণ জলবায়ু পরিবর্তনের কারণে গত ২ বছরে একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে ভারতকে। সেকারণেই বিপর্যয় মোকাবিলায় কীভাবে দেশকে প্রস্তুত রাখা যায় তা নিয়েই এই আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আজ সংসদে বলতে পারে কংগ্রেস নেতা অদীর রঞ্জন চৌধুরী।

রাজ্যসভায় কোন বিষয়ে আলোচনা

রাজ্যসভায় কোন বিষয়ে আলোচনা

রাজ্যসভায় আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করবেন অথরাইজড বিল পেশ করবেন। লোকসভা বিল পাস হলেও রাজ্যসভায় এখনও বিলটি পেশ করা হয়নি। শেষবেলায় এই বিল পাস করানোর চেষ্টা করবে মোদী সরকার। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল রাজ্যসভায় তুমুল বিরোধিতার মধ্যে পাস হয়ে গিয়েছে নির্বাচন সংশোধনী আইন।
তারপরেই সাসপেন্ড করা হয় তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েনকে।

 লখিমপুর ইস্যু

লখিমপুর ইস্যু

আজ ফের লখিমপুর েখরির ঘটনা নিয়ে প্রতিবাদে সোচ্চার হতে পারেন বিরোধীরা। গত কয়েকদিন ধরেই সংসদের দুই কক্ষ এই ইস্যুতে উত্তাল থেকেছে। লোকসভা অধিবেশনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের অপসারণ দাবি করেছিলেন। তিনি দাবি করেছিলেন, ষড়যন্ত্র করে লখিমপুরে হত্যা করা হয়েছে কৃষকদের। কাজেই মোদী মন্ত্রিসভায় কিছুতেই তাঁকে থাকতে দেওয়া যাবে না। এই নিয়ে গতকাল সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন বিরোধীরা। তার নেতৃত্ব দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+