সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: ৩য় দিনে প্রশ্ন উত্তর, ১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে হবে প্রতিবাদ
সংসদের শীতকালীন অধিবেশনের (Winter Session of Parliament) তৃতীয় দিন, ১ ডিসেম্বর। এদিন লোকসভায় ( বিভিন্ন বিষয়ে প্রশ্ন-উত্তর রাখা হবে। ১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ জারি রাখবে বিরোধীরা)
সংসদের শীতকালীন অধিবেশনের (Winter Session of Parliament) তৃতীয় দিন, ১ ডিসেম্বর। এদিন লোকসভায় ( বিভিন্ন বিষয়ে প্রশ্ন-উত্তর রাখা হবে। বিভিন্ন বিষয়ের স্ট্যান্ডিং কমিটির রিপোর্টও পেশ হবে লোকসভায়। রাজ্যসভাতেও বিভিন্ন কমিটির রিপোর্ট পেশ হবে। পাশাপাশি ১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ জারি রাখবেন বিরোধীরা)

সংসদের শীতকালীন অধিবেশন
সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। প্রথম দিনেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের অনুরোধ জানিয়েছিলেন শীতকালীন অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিরোধীরা যেন শীতকালীন অধিবেশন যেন চলতে দেন। প্রসঙ্গত উল্লেখ্য গত বাদল অধিবেশনে বিরোধীদের বিক্ষোভ এবং ওয়াকআউটের জেরে নির্ধারিত সময়ের ২ দিন আগেই শেষ করতে হয়েছিল বাদল অধিবেশন। পেগাসাস এবং কৃষি আইনের প্রতিবাদে উত্তাল হয়েছিল সংসদের দুই কক্ষ।

উত্তাল সংসদ
প্রধানমন্ত্রীর অনুরোধের পরেও বিরোধীরা প্রথম দিন থেকেই সংসদে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। প্রথম দিনেই কৃষি আইন প্রত্যাহারের বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। সেই বিলের আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা। তার জেরে দফায় দফায় মুলতুবি করে দিেত হয় সংসদের অধিবেশন। তুমুল হট্টগোলের মাঝেই ধ্বনি ভোটে পাস হয়ে যায় কৃষি আইন বাতিলের প্রস্তাব। রাজ্যসভাতেও একই ভাবে পাস হয় বিল। তার রেশ চলেছিল দ্বিতীয় দিনেও। দ্বিতীয় দিবেও উত্তাল হয়ে উঠেছিল সংসদের দুই কক্ষ।

তৃতীয়দিনেও উত্তাল হবে সংসদ
১ ডিসেম্বর বসতে চলেছে সংসদ অধিবেশন। তৃতীয় দিন। তৃতীয় দিনেও সংসদের দুই কক্ষ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আও ১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের বিষয়টি নিয়ে শোরগোল হতে পারে সাংসদে। গতকালই বিরোধী দলের সাংসদরা তার ইঙ্গিত দিয়েছিলেন। তৃতীয় দিেনও সংসদ ভবন এই নিয়ে উত্তাল থাকবে বলে মনে করা হচ্ছে। যদিও রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু জানিয়ে দিেয়ছেন কোনও ভাবে এই সাসপেনশন প্রত্যাহার করা হবে না।

কোন কোন বিষয়ে আলোচনা
সংসদ অধিবেশনের তৃতীয় দিনে একাধিক ইস্যুতে আলোচনা হতে পারে। তারমধ্যে অন্যতম বিভিন্ন ওটিটি প্লাটফর্মে বিজ্ঞাপনের উপর নিয়ন্ত্রণ করা। কিছু ঘটনা ঘটলেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটছে বিভিন্ন রাজ্যে এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রককে ক্ষতি স্বীকার করতে হচ্ছে এই নিয়ে একাধিক ইস্যুতে আলোচনার সম্ভাবনা রয়েছে আজ।












Click it and Unblock the Notifications