সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: নাগাল্যান্ডে গুলিতে সাধারণ মানুষের মৃত্যু নিয়ে অমিত শাহ! একনজরে ষষ্ঠ দিন

সংসদের (Parliament) শীতকালীন অধিবেশনের (Winter session) ষষ্ঠ দিনও উত্তপ্ত থাকল রাজ্যসভার ১২ সাংসদের বহিষ্কার নিয়ে। অন্যদিকে লোকসভায় সদস্যরা নাগাল্যান্ডে (Nagaland) নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যুর

সংসদের (Parliament) শীতকালীন অধিবেশনের (Winter session) ষষ্ঠ দিনও উত্তপ্ত থাকল রাজ্যসভার ১২ সাংসদের বহিষ্কার নিয়ে। অন্যদিকে লোকসভায় সদস্যরা নাগাল্যান্ডে (Nagaland) নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনার নিন্দা করেন। পাশাপাশি তাঁরা এই ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি করেন। বিষয়টি নিয়ে এদিন বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

নাগাল্যান্ডের ঘটনা নিয়ে অমিত শাহের বিবৃতি

নাগাল্যান্ডের ঘটনা নিয়ে অমিত শাহের বিবৃতি

৪ ডিসেম্বর শনিবার নাগাল্যান্ডের মন জেলায় অসম রাইফেলসের গুলিতে ১৪ গ্রামবাসীর মৃত্যু নিয়ে এদিন সংসদে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, সেনাবাহিনীর কাছে তথ্য ছিল সেখানে জঙ্গি আনাগোনার। তবে গ্রামবাসীদের পরিচয় ভুল হওয়াতেই এই ঘটনা। জঙ্গিরা গাড়িতে করে পালাচ্ছে সন্দেহে গুলি চলে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নির্দিষ্ট খবরের ভিত্তি সেনাবাহিনীর ২১ জন কমান্ডো সন্দেহজনক এলাকায় তল্লাশি চালাচ্ছিল। সেই সময় একটি গাড়ি আসে। সেটিকে দাঁড়ানোর আদেশ দেওয়ার পরেও পালানোর চেষ্টা করে। গাড়িতে করে জঙ্গিরা পালাচ্ছে এই সন্দেহে গুলি চলে সেখানে। গাড়িতে থাকা আটজনের মধ্যে ছয়জনেরই মৃত্যু হয়। পরে দেখা যায় পরিচয় ভুল ছিল। অন্য দুই আহতকে সেনাবাহিনী স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এদিকে এই ঘটনার খবর পেয়েই স্থানীয় গ্রামবাসীরা সেনা ইউনিটকে ঘিরে ফেলে। দুটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি তাদের ওপরে হামলা চালানো হয়।
তিনি আরও বলেছেন, এই হামলায় এক জওয়ানের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সেই সময় নিরাপত্তা বাহিনী নিজেদের বাঁচাতে এবং ভিড় সরাতে গুলি চালায়। সেখানে আরও সাতজনের মৃত্যু হয়। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছএন, বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে রয়েছে। ৫ ডিসেম্বরেই ঘটনাস্থলে গিয়েছিলেন নাগাল্যান্ডের ডিজিপি এবং কমিশনার। রাজ্য পুলিশের তরফ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পাশাপাশি সিটও গঠন করা হয়েছে।

আফস্পা প্রত্যাহারের দাবি

আফস্পা প্রত্যাহারের দাবি

এদিকে বিরোধী সাংসদরা এদিন নাগাল্যান্ডে জারি থাকা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট প্রত্যাহারের দাবি তোলেন। এই আইনের জেরে নাগাল্যান্ড-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে সেনাবাহিনীকে বাড়তি আইনি রক্ষাকবচ দেওয়া রয়েছে। পাশাপাশি সাংসদরা নিরপেক্ষ তদন্তের দাবিও করেন। নাগাল্যান্ড থেকে লোকসভায় ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির সাংসদ ঘটনার তদন্তের দাবি করেন। তিনি বলেন, রাজ্য সরকার প্রত্যেক মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা জানিয়েছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর কারণে সেই সাহায্য কেন্দ্রের দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এনডডিপিএস আইনের ড্রাফটে সংশোধনের জন্য বিল পাশ

এনডডিপিএস আইনের ড্রাফটে সংশোধনের জন্য বিল পাশ

এদিন লোকসভায় নার্কোটিক ড্রাগস অ্যান্ট সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্টের ড্রাফ্টে থাকা ভুল সংশোধনের জন্য বিল পাশ করা হয়। অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভগবত কারাড বিলটি পেশ করেন। ৩০ সেপ্টেম্বর এব্যাপারে অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। আইন তৈরি হলে, তা অর্ডিন্যান্সের জায়গা নেবে।

সংসদ টিভিতে তারুরের শো নয়

সংসদ টিভিতে তারুরের শো নয়

এদিন কংগ্রেস সাংসদ শশী তারুর জানিয়েছেন রাজ্যসভার ১২ সাংসদের ওপর থেকে যতদিন শাস্তি প্রত্যাহার না হচ্ছে ততদিন তিনি সংসদ টিভির টক শোতে অংশ নেবেন না। এর আগে সংসদ টিভিতে শিবসেনা সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদীকে উপস্থাপক হিসেবে কাজ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। এরপরেই নিজের সিদ্ধান্তের কথা জানান শশী তারুর। প্রসঙ্গত ওই শিবসেনা সাংসদ ১২ জন শাস্তিপ্রাপ্ত সাংসদের একজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+