সংসদের শীতকালীন অধিবেশন ২০২১: কৃষক মৃত্যু নিয়ে তথ্য নেই থেকে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হানা! একনজরে তৃতীয় দিন
আগের দিনের মতো এদিনও সংসদের শীতকালীন অধিবেশনে (Winter session) বিরোধী দলগুলির তরফে রাজ্যসভার (Rajyasabha) চেয়ারম্যানের কাছে ১২ সাংসদের বিরুদ্ধে সাসপেনশন প্রত্যাহারের দাবি করা হয়। যদিও বেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu) স
আগের দিনের মতো এদিনও সংসদের শীতকালীন অধিবেশনে (Winter session) বিরোধী দলগুলির তরফে রাজ্যসভার (Rajyasabha) চেয়ারম্যানের কাছে ১২ সাংসদের বিরুদ্ধে সাসপেনশন প্রত্যাহারের দাবি করা হয়। যদিও বেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu) সেই দাবি খারিজ করে দিয়েছেন।

লোকসভাতেও উঠল দাবি
অন্যদিকে বিরোধীরা লোকসভায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়েছেন। অন্যদিকে সাসপেন্ড হওয়া সংসদরা সংসগ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেছিলেন।
সোমবার সংসদের ২৫৬ ধারা বলে বর্ষাকালীন অধিবেশনে আচরণের কারণে ১২ জন রাজ্যসভা সাংসদকে শীতকালীন অধিবেশনের পুরো সময়ের জন্য সাসপেন্ড করা হয়। ১১ অগাস বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে এই ঘটনা ঘটেছিল।

লোকসভায় তৃতীয় দিন
এদিন লোকসভায় বিরোধী সাংসদরা মূল্যবৃদ্ধি, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেন। পাশাপাশি তাঁরা কৃষকদের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের জন্য আইন প্রণয়নের দাবি করেন।
এদিন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী তিন কৃষি আইনের প্রত্যাহারে দাবি চলাকালীন গত একবছরে আন্দোলনরত কৃষকদের মৃত্যুর প্রসঙ্গ তোলেন। পাশাপাশি মৃত কৃষকদের পরিবারের সদস্যদের কোনও আর্থিক সাহায্য দেওয়া হবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন। যদিও সরকারের তরফে সংসদে জানানো হয়, কৃষক মৃত্যু নিয়ে কৃষিমন্ত্রকের কাছে কোনও তথ্য নেই, সেই কারণে এই প্রশ্নও কোনও ভাবেই ওঠে না।
এদিন লোকসভা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কেন্দ্রীয় সরকারের কাছে ইউনিফর্ম সিভিল কোড আনার দাবি করেন।

রাজ্যসভার বিরোধী নেতার প্রতিক্রিয়া
এদিন সাসপেন্ড হওয়া ১২ রাজ্যসভার বিরোধী সাংসদ সংসদ চত্বরে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে সারাদিন ধর্নায় বসেছিলেন। সাসপেনশন না তোলা পর্যন্ত তাঁরা ধরনা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। নেতারা এই নির্দেশকে স্বৈরাচারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। পাশাপাশি তাঁরা বলেছেন, জনগণের ইস্যু তোলার জন্য তাঁরা কোনওভাবেই ক্ষমা প্রার্থনা করবেন না। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এরমাত্র ক্ষমা চাইলেই সাসপেন্ডের সাংসদরা সংসদে যোগ দিতে পারবেন।
১২ সাংসদের সাসপেনশনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি প্রসঙ্গে রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খারগে বলেন, তারা এদিন ১২ সাংসদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবি করেছেন। এবার তারা একটি বৈঠক করবেন এবং ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কৃষকদের মৃত্যু নিয়ে কোনও তথ্য না থাকার প্রসঙ্গে তিনি প্রশ্ন করেছেন, ৭০০ কৃষকের মৃত্যু হলেও কেন্দ্র কীভাবে এতথ্য দিতে পারে?

কমেছে অনুপ্রবেশ, জঙ্গি হামলা
এদিন লিখিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের অনুপ্রবেশের ঘটনা কমেছে। পাশাপাশি ২০১৮ থেকে সেখানে জঙ্গি হামলার সংখ্যাও কমেছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি সরকারের তরফে জানানো হয়েছে সাধারণের ওপর জঙ্গি হামলার ঘটনায় মৃতদের পরিবারকে জম্মু ও কাশ্মীর সরকারের তরফ থেকে ১ লক্ষ টাকা করে দেওয়া হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুযায়ী আরও ৫ লক্ষ টাকা দেওয়া হয়।












Click it and Unblock the Notifications