Chhaava: সংসদে 'ছাবা' দেখবেন মোদী-সহ মন্ত্রী-সাংসদরা, ঔরঙ্গজেব-বিতর্কের মাঝেই স্পেশাল স্ক্রিনিং!

Chhaava parliament screening: এবার সংসদে স্পেশাল স্ক্রিনিং হবে 'ছাবা' ছবির। ভিকি কৌশল ও রাশমিকা মান্দানার এই ছবি সংসদে বসে দেখবেন খোদ প্রধানমন্ত্রী। বালযোগী অডিটোরিয়ামে ওই ছবির বিশেষ স্ক্রিনিংয়ে থাকবেন মন্ত্রিসভার বাকি সদস্য ও সাংসদরাও। শুধু তাই নয়, ছবিটির নির্মাতারা থেকে শুরু করে নায়ক ভিকি কৌশল-সহ বাকি অভিনেতারাও উপস্থিত থাকতে পারেন বলে খবর।

'ছাবা' ঠিক যতটাই বক্স অফিস কাঁপিয়েছে, ততটাই বিতর্ক হয়েছে ওই ছবি ঘিরে। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজ। তারই পুত্র সম্ভাজি মহারাজের জীবন কাহিনীর উপর বর্ণিত হয়েছে এই ছবি। মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে 'খলনায়ক' হিসেবে দেখানোয় বিতর্কের জন্মও দিয়েছে ভিকি কৌশলের ছাবা। যদিও ছবির সাফল্যের প্রশংসা আগেই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

CHHAAVA

দিল্লিতে অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে মোদী বলেছিলেন, "মারাঠি ও হিন্দি সিনেমাকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে মহারাষ্ট্র ও রাজধানী মুম্বই। আজকাল তো দেশজুড়ে ছাবার ঝড়। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাসের উপর ভিত্তি করে সম্ভাজি মহারাজের গৌরবগাঁথা দেখানো হয়েছে।"

যদিও রাজনৈতিক পরিসরে হিন্দু মুসলিম বিতর্কের আগুনে ঘি ঢেলেছে ছাবা। ঔরঙ্গজেবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ প্রদর্শন দেখা গিয়েছে। সম্প্রতি সেই প্রতিবাদ থেকেই হিংসার আগুন ছড়িয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। সম্ভাজি নগরে ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবি তুলে প্রতিবাদ প্রদর্শন করে হিন্দু সংগঠনগুলি। তখনই উসকানির জেরে শয়ে শয়ে অন্য গোষ্ঠীর যুবক শান্তিপূর্ণ প্রতিবাদে হামলা চালায় বলে অভিযোগ। পুলিশকেও লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। গাড়ি-বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

Take a Poll

ঘটনায় কার্ফু জারি করতে বাধ্য হয় প্রশাসন। মূল চক্রীকে গ্রেফতারও করে প্রশাসন। এই পরিস্থিতির জন্য ছাবা সিনেমাকেই দায়ী করেন মহারাষ্ট্রের বিজেপির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। ছাবা সিনেমার জন্যই মানুষের মনে এত বিদ্বেষ জন্মেছে বলে মন্তব্য করেন ফড়নবীস। যদিও নাগপুরের ঘটনায় ১৩টি এফআইআর রুজু হয়েছে। অশান্তির দায়ে ১৫০-রও বেশি অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+