Parliament Special Session: ৯০ মিনিট ধরে বৈঠক! মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন মন্ত্রিসভার

Parliament Special Session: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! আর সেই নির্বাচন ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ। আর এর মধ্যেই পাঁচদিনের বিশেষ অধিবেশন ডেকেছে মোদী সরকার। যা আজ সোমবার থেকে শুরু হয়েছে। হঠাত কেন বিশেষ অধিবেশন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

বড় কোনও সিদ্ধান্ত সরকার (Parliament Special Session) নিতে পারে। এমনটাই মনে করা হচ্ছে। আর এর মধ্যেই এদিন সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বেই এই বৈঠক চলে। প্রায় ৯০ মিনিট ধরে হয় সে বৈঠক। তাৎপর্যপূর্ণ ভাবে মন্ত্রিসভার বৈঠক শেষে কোনও ব্রিফিং করা হয়নি।

মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন মন্ত্রিসভার

এমনকি বৈঠক কি নিয়ে কিংবা কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা তাও সরকারের তরফে জানানো হয়নি। ফলে মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। তবে মহিলা সংরক্ষণ বিলে (Women's Reservation Bill) এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে জানা গিয়েছে।

আর তা বিশেষ অধিবেশনে (Parliament Special Session) আগামীকাল মঙ্গলবার পেশ করা হবে। এমনটাই জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

অধিবেশনের শুরুতে দেওয়া ভাষনে 'ঐতিহাসিক সিদ্ধান্ত' নেওয়া হতে পারে মন্তব্য করেছেন তিনি। তবে কি সিদ্ধান্ত তা স্পষ্ট করেননি। আর এরপরেই মন্ত্রিসভার বৈঠক এদিন রাজনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বিশেষ অধিশনে (Parliament Special Session) একাধিক বিল পাশ করাতে পারে মোদী সরকার। আর সেই তালিকায় 'এক দেশ এক ভোট' সংক্রান্ত বিল রয়েছে, তেমনই ওইমেন রিজার্ভেন বিলও ছিল। দেশের নাম ইন্ডিয়া থেকে ভারত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এদিনের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হতে পারে বলে মনে করছিলেন বিশ্লেষকরা।

তবে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে আটকে থাকা মহিলা সংরক্ষণ বিলেই এবার অনুমোদন দিল মন্ত্রিসভা। আর এই বিল পাশ হলে নয়া দিগন্ত খুলে যাবে বলে মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও উপস্থিত ছিলেন। ফলে সবদিক থেকে এদিনের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+