Parliament Special Session Live Updates: সংসদের বিশেষ অধিবেশনের চতুর্থ দিন! রাজ্যসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

Parliament Special Session Live Updates: সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে পাঁচ দিনের বিশেষ অধিবেশন। তার আগে রবিবার সর্বদল বৈঠকের ডাক দিয়েছিল সরকার। এই অধিবেশনে একাধিক বিল পেশের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর আটটি বিল পেশ করতে পারে সরকার।

সংসদের বিশেষ অধিবেশন

Sep 22, 2023, 2:54 pm IST

সংরক্ষণ বিল নিয়ে মোদী সরকারকে আক্রমণ

মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোদী সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর,
Sep 22, 2023, 1:49 pm IST

সাংবাদিকদের মুখোমুখি রাহুল গান্ধী

সাংবাদিকদের মুখোমুখি রাহুল গান্ধী। কী বলছেন তিনি? জানুন ভিডিওতে-
Sep 22, 2023, 1:43 pm IST

উৎসবের মেজাজ বিজেপি দফতরে

উৎসবের মেজাজ আজ দিল্লির বিজেপি দফতরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পর সমস্ত সাংসদরা রয়েছেন সেখানে।
Sep 22, 2023, 12:21 pm IST

ওবিসি ইস্যুতে সুর চড়ালেন রাহুল গান্ধী

ওবিসি ইস্যুতে সুর চড়ালেন রাহুল গান্ধী
Sep 22, 2023, 12:20 pm IST

বক্তব্য রাখছেন রাহুল গান্ধী

মহিলা সংরক্ষণ বিলের আওতায় কেন ওবিসি মহিলাদের আনা হল না। মোদী সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর।
Sep 22, 2023, 11:52 am IST

ভারত নতুন গণতন্ত্রের প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী মোদী দেশের মহিলাদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন নতুন ভারত নতুন গণতন্ত্রের প্রতিশ্রুতি। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে পেরেছে সেটাতেই তিনি খুশি।
Sep 22, 2023, 11:27 am IST

বিল পেশের ক্ষেত্রে বেশ কিছু বাধা ছিল

বিল পেশের ক্ষেত্রে বেশ কিছু বাধা ছিল! কেন এমন বললেন প্রধানমন্ত্রী মোদী। তবে সমস্ত রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
Sep 22, 2023, 11:20 am IST

দিল্লির সদর দফতরে বক্তব্য রাখছেন মোদী

ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে রাজ্যসভায়। আর এই সময়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী।
Sep 22, 2023, 11:19 am IST

ক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের নারী শক্তিকে খোলা আকাশ দেওয়ার সময় এসেছে। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Sep 22, 2023, 10:50 am IST

আবেগপ্রবণ বিজেপি নেত্রী

বিজেপি দফতরে ভীড় বাড়ছে। মহিলা সংরক্ষণ বিল নিয়ে আবেগ প্রবণ বিজেপি নেত্রী।
Sep 22, 2023, 10:43 am IST

বিজেপি সদর দফতরে নাড্ডা

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিশেষ উৎসব বিজেপির সদর দফতরে। ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন নাড্ডা।
Sep 22, 2023, 10:10 am IST

মহিলা সংরক্ষণ বিল পাশের পর ছবি তুললেন মোদী

মহিলা সংরক্ষণ বিল পাশের পর ছবি তুললেন মোদী
Sep 21, 2023, 11:44 pm IST

শুভেচ্ছা অমিত শাহ থেকে সমস্ত সাংসদের তরফে

রাজ্যসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল। শুভেচ্ছা বার্তা অমিত শাহ থেকে সমস্ত সসাংসদের।
Sep 21, 2023, 11:14 pm IST

রাজ্যসভায় বিল পাশ হতেই বার্তা মোদীর

রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা মোদীর
Sep 21, 2023, 10:28 pm IST

রাজ্যসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

রাজ্যসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল
Sep 21, 2023, 10:01 pm IST

মোদী হ্যা তো মুমকিন...

বক্তব্য রাখলেন আইনমন্ত্রী। কি বলছেন তিনি?
Sep 21, 2023, 9:18 pm IST

বিলের সমর্থনে খার্গে

মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন মল্লিকার্জুন খার্গে। বক্তব্য রাখছেন তিনি।
Sep 21, 2023, 8:19 pm IST

মহিলা সংরক্ষণ বিল নিয়ে কি বলছেন অভিনেত্রীরা

মহিলা সংরক্ষণ বিল নিয়ে কি বলছেন অভিনেত্রীরা
Sep 21, 2023, 6:51 pm IST

রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

রাজ্যসভায় ইতিমধ্যে বিলটিকে পেশ করা হয়েছে। আর তা পাশ হলে পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। আর সেই কাউন্টডাউন শুরু হয়েছে।
Sep 21, 2023, 6:02 pm IST

ঐতিহাসিক পদক্ষেপ!

ঐতিহাসিক পদক্ষেপ। এমনটাই বললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার সিং খাট্টার।
Sep 21, 2023, 5:03 pm IST

বিল নিয়ে তৃণমূল সাংসদ দোলা সেন মুখ খুললেন

মহিলা সংরক্ষণ বিল নিয়ে তৃণমূল সাংসদ দোলা সেন মুখ খুললেন সংবাদমাধ্যমে। কী বলছেন তিনি?
Sep 21, 2023, 4:07 pm IST

বড় পদক্ষেপ, বলছেন বলিউডের অভিনেত্রীরা

মহিলা সংরক্ষণ বিল বড় পদক্ষেপ। নতুন সংসদে গিয়ে বলছেন বলিউডের অভিনেত্রীরা।
Sep 21, 2023, 3:46 pm IST

মহিলা সংরক্ষণ বিল নিয়ে যা বলছেন

মহিলা সংরক্ষণ বিলকে স্বাগত জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
Sep 21, 2023, 1:48 pm IST

১৩ বছর আগের চিত্র

১৩ বছর আগে যখন রাজ্যসভা একই রকমের একটি বিল পাস করেছিল, তখন দৃশ্যটি ছিল অন্য রকমের। এসপি সাংসদ নন্দকিশোর যাদব এহং কামাল আখতার চেয়ারম্যান হামিদ আনসারির টেবিলের ওপরে উঠেছিলেন। নন্দ কিশোর যাদব একটি মাইক্রোফোন উপড়ে ফেলেন। সেই সময় দলেরই সাংসদ বীরপাল সিং যাদব-সহ অনেককেই সেই সময় সাসপেন্ড করা হয়েছিল।
Sep 21, 2023, 1:47 pm IST

আলোচনায় মহিলা সাংসদরা

এদিন বিভিন্ন দলের ১৪ জন মহিলা সাংসদ রাজ্যসভায় বিতর্কে অংশগ্রহণ করবেন
Sep 21, 2023, 11:34 am IST

রাজ্যসভায় পেশ মহিলা সংরক্ষণ বিল

রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী
Sep 21, 2023, 10:24 am IST

অমিত শাহের নিশানায় সৌগত রায়

বক্তব্য রাখার সময় বারে বারে সৌগত রায়ের মন্তব্যে বিরক্ত হয়ে একটা সময় বলেন, দাদা, অন্তত নতুন সংসদ ভবনে আপনার বয়স অনুযায়ী কাজ করুন।
Sep 21, 2023, 10:24 am IST

রাহুল গান্ধী দ্রুত জাত সুমারির দাবি করেন

তিনি বলেন, দেশে ওবিসি, দলিত ও আদিবাসী সংখ্যার উত্তর শুধুমাত্র বর্ণ শুমারিই দিতে পারে। তিনি বলেন, মহিলা সংরক্ষণ বিল পাশ করুন আর যত দ্রুত সম্ভব জাত শুমারি করুন। আর আপনি (অমিত শাহ) যদি না করেন, তবে আমরা (কংগ্রেস) সেই কাজ করবে।
Sep 21, 2023, 10:23 am IST

ওবিসি সম্প্রদায়ের জন্য অতিরিক্ত কোটার দাবি

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল সমর্থন করেন রাহুল গান্ধী। তবে ওবিসি সম্প্রদায়ের জন্য অতিরিক্ত কোটার দাবি করেন। রাহুল বলেন, মহিলা সংরক্ষণ বিল অসম্পূর্ণ। এখানে কোনও অনগ্রসর শ্রেণির কোটা নেই। ভারত সরকারের ৯০ জন সচিবের মাত্র তিনজন ওবিসি সম্প্রদায়ের। এই সচিবরা বাজেটের মাত্র ৫ শতাংশ নিয়ন্ত্রণ করেন।
Sep 21, 2023, 10:22 am IST

রাজ্যসভায় পেশ করা হবে মহিলা সংরক্ষণ বিল

বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ করা হবে মহিলা সংরক্ষণ বিল
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+