'আত্মরক্ষার্থে গুলি চালায় বাহিনী', আফস্পা প্রসঙ্গ এড়িয়ে গিয়ে সুকৌশল বার্তা অমিত শাহের
'আত্মরক্ষার্থে গুলি চালায় বাহিনী', আফস্পা প্রসঙ্গ এড়িয়ে গিয়ে সুকৌশল বার্তা অমিত শাহের
আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল সেনাবাহিনী। সংসদে দাঁড়িয়ে নাগাল্যান্ডে ১৬ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন জঙ্গি সন্দেহে গুলি তালিয়েিছলেন জওয়ানরা। গোয়েন্দাদের কাছ থেকে খবর পাওয়ার পরেই তাঁরা গুলি চালায়। গাড়িটি পালানোর চেষ্টাও করেছিল। তারপরে গ্রামবাসীরা চড়াও হয় জওয়ানদের উপর। আত্মরক্ষার্থেই তারা গুলি চালিয়েছিল বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহের বক্তব্য
নাগাল্যান্ডের ঘটনা নিয়ে সকাল থেকেই উত্তাল সংসদের দুই কক্ষ। বারবার বিরোধীদের প্রতিবাদের জেরে মুলতুবি করতে হয়েছে সংসদের উভয়কক্ষের অধিবেশন। ৩টের পর সাংসদে বলতে শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমেই তিনি নাগাল্যান্ডের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। সেনাবাহিনীর তরফ থেকে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন প্রথমে গাড়িটিকে থামানোর চেষ্টা করেছিল জওয়ানরা। কিন্তু গাড়িটি থামেনি। তাই গুলি চালিয়েছিল বাহিনী। তাঁরা ভেবেছিল সেটা জঙ্গিদের গাড়ি।

তদন্তে সিট
অমিত শাহ এদিন সংসদে দাবি করেছেন ইতিমধ্যেই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। ১ মাসের মধ্যে রিপোর্ট দেবে সিট। অমিত শাহ দাবি করেন, বাহিনী গুলি চালানোর পর জওয়ানদেপ উপরে চড়াও হয়েছিলেন গ্রামবাসীরা। বেশ কিছু সেনা ছাউনি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারপরেই আত্মরক্ষার্থে বাহিনী গুলি চালায়। এদিকে সেনা বাহিনীর পক্ষ থেকেও ঘটনার পৃথক তদন্ত শুরু হয়েছে। নাগাল্যান্ডেই পুলিশ ২১ জন আধা সেনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।

আফস্পা বাতিলের দাবি
নাগাল্যান্ডের ঘটনার পরেই সংসদে আফস্পা বাতিলের দাবি উঠেছে। নাগাল্যান্ডের সাংসদও আফস্পা বাতিের দাবি জানিয়েছেন। অন্যদিকে আদাউদ্দিন ওয়েইসিও আফস্পা বাতিলের দািব জানিয়েছেন। এদিকে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি কেন্দ্রের কাছে আফস্পা বাতিলের দাবি জানােবন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও আফস্পা বাতিলের দাবি করেছেন। তিনি বলেছেন এই একটি আইন দেশের ভাবমূর্তি নষ্ট করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগাল্যান্ডের পরিস্থিতি নিয়ে উচ্চ পদস্থ আধিকারীকদের নিয়ে কথা বলেছেন।

আক্রমণ তৃণমূলের
নাগাল্যান্ডের ঘটনা নিয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সুরক্ষা রক্ষায় একেবারেই ব্যর্থ। তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত। আফস্পা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা উচিত মোদী সরকারের এমনই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। উত্তর পূর্বের সব রাজ্যগুলির সঙ্গে বসে আলোচনা করে আফস্পা নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত মোদী সরকারের এমনই বার্তা দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য আজই অসমে যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের। কিন্তু সেটা বাতিল করে দেন তাঁরা শেষ মূহুর্তে।












Click it and Unblock the Notifications