Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Parliament Security Breach: আরও এক খাঁড়ার ঘা নামল তৃণমূল সাংসদের ওপরে! সাসপেন্ড ডেরেক ও'ব্রায়েন

Parliament Security Breach: সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগে রাজ্যসভার ওয়েলে নেমে এদিন বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তারপরেই পুরো শীতকালীন অধিবেশনের জন্য তৃণমূল সাংসদকে সাসপেন্ড করেছেন চেয়ারম্যান জগদীপ ধনখড়।

বৃহস্পতিবার রাজ্যসভায় শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে সাসপেন্ড করতে একটি প্রস্তাব গৃহীত হয়। তৃণমূল সাংসদের সাসপেনশন নিয়ে বিরোধী সাংসদদের হট্টগোলের কারণে সভার কাজ দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেন চেয়ারম্যান জগদীপ ধনখড়।

রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক ওব্রায়েন

এদিন সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে আলোচনার দাবিতে বিরোধী সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোয় রাজ্যসভা মুলতুবি করে দেওয়া হয়। চেয়ারম্যান জগদীপ ধনখর বিরোধী সাংসদের আনা ২৮টির মতো নোটিশ বাতিল করেছেন। যার মধ্যে নিরাপত্তা লঙ্ঘন নিয়ে আলোচনা করার মতো বিষয়ও ছিল।

বিরোধী সাংসদরা আলোচনার দাবি করে হাউসের ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। তাঁরা স্লোগান দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব দাবি করেন। প্রসঙ্গত বুধবার লোকসভার দর্শন আসন থেকে হাউসের মধ্যে ঝাঁপিয়ে পড়ে সাগর শর্মা ও মনোরঞ্জন ডি নামে দুই যুবক। তারা স্মোকক্যান থেকে হলুদ ধোঁয়া ছোঁড়ে।

এদিকে লোকসভার সচিবালয় বুধবারের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় আটজন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে।

লোকসভায় বিরোধী সদস্যরা অমিত শাহের পদত্যাগ দাবি করেন। সদস্যরা ওয়েলে নেমে বিক্ষোভও দেখান। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, ওই ঘটনা নিয়ে তিনি উদ্বিগ্ন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জনগণকে পাস দেওয়ার সময় সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এআগে গত অগাস্টেও সাসপেন্ড করা হয়েছিল ডেরেক ও'ব্রায়েনকে। সেই সময়ও তাঁর বিরুদ্ধে সংসদে বিশৃঙ্খল আচরণের অভিযোগ করেছিলেন চেয়াারম্যান জগদীপ ধনখড়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+