Parliament Security Breach: ১৮ মাস ধরে পরিকল্পনা, সংসদে স্মোক অ্যাটাকের নেপথ্যে রয়েছে কোন সংগঠন জেনে নিন

সংসদে স্মোক অ্যাটাকের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তদন্তে জানা গিয়েছে, সংসদে এই হামলা চালানোর জন্য ১৮ মাস ধরে নাকি পরিকল্পনা করা হয়েছিল। ধৃত পাঁচ অভিযুক্তকে নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে এই হামলার পরিকল্পনা করতে।

এই ঘটনায় ধৃত পাঁচ জনই ভগত সিং ফ্যান ক্লাব নামে একটি ফেসবুক পেজের সদস্য। সেকারণে পরিকল্পনা করে আঁটঘাট বেঁধেই তারা নেমেছিল। যেসময় মনোরঞ্জন এবং সাগর শর্মা স্মোক ক্র্যাকার নিয়ে সংসদে ভিডিটরস গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে হুলুস্থূল ফেলে দিয়েছেন ঠিক তখনই সংসদভবনের বাইরে মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন নিলম আজাদ, অমোল শিন্ডেরা। এরা কেউই কিন্তু একটি জায়গার বাসিন্দা নন। সাগর লখনউয়ের বাসিন্দা। মনোরঞ্জন মাইসুরের বাসিন্দা। নীলম হরিয়ানার ঝিন্দের বাসিন্দা আর শিন্ডে মহারাষ্ট্রের বাসিন্দা।

Parliament Security Breach

এই ঘটনায় জড়িত ললিত ঝাঁ পলাতক। সংসদ ভবনের স্মোক অ্যাটাকের ভিডিও তুলেছিল সে। তিিন নীলম এবং তাঁদের মোবাইল ফোন িনয়ে পালিয়ে গিয়েছেন। তাঁকে এখনও ধরতে পারেনি পুলিশ। ললিত ঝাঁ বিহারের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। অন্যদিকে ভিকি শর্মা গুরুগ্রামের বাসিন্দা।

তদন্তে দিল্লি পুলিশ জানতে পেরেছে হামলায় জড়িত সকলে প্রথম বৈঠক করেছিল মাইসূরে ১৮ মাস আগে। সেই বৈঠকে নাকি বেকারত্ব, মণিপুর হিংসা, মুদ্রাস্ফীতি সংসদে যে যে বিষয়ে আলোচনা হয়েছিল তা নিয়ে বৈঠক হয়। তার পরে মার্চ মাসে ৯ মাস আগে দ্বিতীয় বৈঠক হয়েছিল তাঁদের। সেখানে সংসদ ভবনে কীভাবে প্রবেশ করা যাবে তার বিস্তারিত পরিকল্পনা হয়েছিল। তারপরের বৈঠক হয়েছিল চণ্ডীগড় বিমানবন্দরে।

সেই বৈঠকের চারমাস পরে জুলাই মাসে দিল্লিতে যান শর্মা। সেখানে সংসদ ভবনে হামলার ছক নিয়ে যোগাযোগ শুরু করেন তিনি। সেখানেই তারা নতুন সংসদ ভবনে প্রবেশে পরিকল্পনা করতে শুরু করেন। সেই পরিকল্পনা মতোই ১০ ডিসেম্বর ৬ জন দিল্লিতে পৌঁছন। গুরুগ্রামে ভিিক শর্মার বাড়িতে তাঁরা ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+