Parliament Security Breach: ললিতের শেষ চেষ্টা সফল হল না, পোড়া ফোনের অংশ খুঁজে বের করল পুলিশ
ফোন পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন সংসদে স্প্রেকাণ্ডের মূলচক্রী ললিত ঝা। কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ লোপাটের লক্ষ্য মনে হয় সফল হল না। কারণ রাজস্থান পুলিশ সেই পোড়া ফোনের অংশ উদ্ধার করে ফেলেছে। সেটা থেকে প্রমাণ খোঁজার চেষ্টা করবেন তদন্তকারীরা এমনই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য সংসদে স্প্রে করার ভিডিও তুলে সেটা ছড়িেয় দিতে চেয়েছিলেন ললিত। আবার একেবারে পরিকল্পনা মতোই এই ঘটনায় ধৃত পাঁচ জনের মোবাইলফোন নিয়ে পালিয়ে গিয়েছিলেন তিনি। এবং রাজস্থানে একটি জায়গায় গিয়ে সেই পাঁচটি ফোন পু়ড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন ললিত ঝা।

দিল্লি পুলিশ সূত্রে খবর ললিত ঝা ঘটনার পর রাজস্থােন পালিয়ে গিয়েছিলেন। সেখানে ২ দিন আত্মগোপন করে ছিলেন তিনি। সেই সময়েই পাঁচ জনের ফোন পুড়িেয় প্রমাণ লোপাটের চেষ্টা করেন তিনি। তারপরে দিল্লিতে ফিরে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিিন। ললিত যে ফোন পুড়িয়ে দিয়েছেন সকলের সেকথা পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।
তারপরেই রাজস্থানে ছুটে যান তদন্তকারীরা। সেখানে ললিতের আরও দুই বন্ধুকে তাঁরা গ্রেফতার করেন। মুকেশ এবং কৈলাশ নামে ওই দুই বন্ধুই ললিতকে রাজস্থানে লুকিয়ে থাকতে সাহায্য করেছিলেন। তাঁদের গ্রেফতার করে জেরা করে এই মোবাইল পোড়ানোর স্থানের হদিশ পায় পুলিশ। তারপরেই সেখানে হানা দেয় দিল্লি পুলিশ এবং পোড়া মোবাইলের অংশ উদ্ধার করেন তাঁরা।
তদন্তে জানা গিয়েছে সংসদের ভেতরে গিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার পরিকল্পনায় ছিলেন তাঁরা। কিন্তু পরে সেই পরিকল্পনা থেকে সরে এসে তাঁরা স্প্রে অ্যাটাকের পরিকল্পনা করে এবং তাতে সফল হয়। এই হামলার মা স্টার মাইন্ড ললিতের সঙ্গে বাংলার যোগও পাওয়া িগয়েছে। ললিত কলকাতাতেই বাড়ি ভাড়া করে বাবা-মা-ভাইয়ের সঙ্গে থাকতেন। তিনি সাম্যবাদী সুভাষ সমাজ নামে এক সংস্থার সভাপতিও। পুরুলিয়া এবং ঝাড়গ্রামে সেই সংগঠন রয়েছে। ললিত ১০ তারিখ কলকাতা থেকে দিল্লিতে গিয়েছিলে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications