Parliament Security Breach: সংসদে স্প্রেকাণ্ড নিয়ে প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী, কী বললে মোদী জেনে নিন

অবশেষে সংসদ হামলা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ হামলার ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যথেষ্ট উদ্বেগজনক বিষয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। তবে এই নিয়ে অযথা আলোচনা-সমালোচনায় না গিয়ে এর সমাধান বের করা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য সংসদে হামলা নিয় গত কয়েকদিন ধরে উত্তাল হয়ে উঠেছিল সংসদ। বিরোধীরা প্রধানমন্ত্রী মোদীর বিবৃতি দাবি করেছিলেন বিরোধীরা। বিরোধী দলের ১৫ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে উভয় কক্ষে। এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল সংসদের দুই কক্ষ। অবশেষে শনিবার সংসদ হামলা নিয়ে প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী মোদী।

Parliament Security Breach

হঠাৎ করেই সংসদ হামলার বর্ষপূর্তির দিনে লোকসভায় ২ আগন্তুকের তাণ্ডব প্রশ্ন তুলে দিয়েছে সুরক্ষা ব্যবস্থা নিয়ে। নতুন সংসদ ভবনে মাছি গলতে পারবে না বলে দাবি করেছিল মোদী সরকার। এতোটাই নাকি সুরক্ষিত সেই ভবন। কিন্তু নিরাপত্তার সেই শ্যেণদৃষ্টি এড়িয়েও কীভাবে ২ আগন্তুক স্প্রে ক্যান নিয়ে ভেতরে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

২ আগন্তুকের কাছে আবর মাইসূরুর বিজেপি বিধায়কের পাস পাওয়া গিয়েছিল। যেদিন ঘটনা ঘটে সেদিন সংসদের নিরাপত্তা কর্মীর সংখ্যাও ছিল যথেষ্ট কম। অর্থাৎ প্রতিদিন যেখানে ৩০০ জন নিরাপত্তা কর্মী থাকেন সেখােন সেদিন মাত্র ১৮০ জন নিরাপত্তাকর্মী ছিলেন বলে দাবি করেছেন বিরোধী দলের সাংসদরা।

সংসদে এই নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর বিবৃতি দাবি করে সংসদের দুই কক্ষে সোচ্চার হয়েছিলেন বিরোধী দলের সাংসদরা। এদিকে প্রধানমন্ত্রী মোদী নাকি দলের সাংসদদের রাজনীতিতে নজর না দিয়ে বিষয়টির দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ইতিমধ্যেই সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ জন আধিকারীককে সাসপেন্ড করা হয়েছে। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়েেছ মোদী সরকার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৬ জনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+