Parliament Security Breach: ২২ বছর আগের স্মৃতি ফিরল লোকসভায়! হলুদ স্প্রে আসলে কী?
Parliament Security Breach: ২২ বছর আগে জঙ্গি হামলার স্মৃতি ফিরল লোকসভায়! শীতকালীন অধিবেশন চলছিল। আর সেই সময় হঠাত করেই দুজন একেবারে অধিবেশন কক্ষের মধ্যে ঢুকে পড়ে। শুধু তাই নয়, হলুদ রঙের একধরনের স্প্রে ছড়াতে শুরু করেন সন্দেহভাজন ওই দুজন। সেই সময় সংসদে উপস্থিত সাংসদের লক্ষ্য করে সেই স্প্রে ছড়াতে শুরু করেন। যার ফলে গোটা সংসদ ভবন ধোঁয়ায় ভরে যায়।
যা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও সেই স্প্রে নিয়ে আতঙ্কের (Parliament Security Breach) কিছু নেই বলেই দাবি অধ্যক্ষ ওম বিড়লার। ঘটনার পরেই পুরো সংসদ ভবন ঘিরে ফেলে দিল্লি পুলিশ। ছুটে যান দিল্লি পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যে দুজন আটক করা হয়েছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদও।

ঠিক কি কারণে এই ঘটনা তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। তবে আটক দুজনের দাবি, বেকারত্ব সহ একাধিক ইস্যুতেই এই প্রতিবাদ। তাঁরা পড়ুয়া। কোনও সংগঠনের সঙ্গে যুক্ত নন বলেও জানিয়েছেন আটক দুজন।
অন্যদিকে লোকসভার স্লিপার ওম বিড়লা সাংসদদের আশ্বস্ত করেছেন সমস্ত সাংসদকে। এমনকি কাউকে আতঙ্কিত না হওয়ার জন্যেও বলেছেন। পুরো ঘটনার তদন্তভার ইতিমধ্যে দিল্লি পুলিশকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্পিকার। অন্যদিকে যে হলুদ ধোঁয়া ছড়ানো হয় সেটি কোনও ক্ষতিকারণ কোনও রাসায়ানিক নয় বলেই জানিয়েছেন তিনি। প্রাথমিক তদন্তে বিশেষ কিছু ধরা পড়েনি বলে জানান ওম বিড়লা।
অন্যদিকে পুলিশের একটি সূত্রে খবর, যে হলুদ ধোঁয়া ছড়ানো হয়েছে সেটি আসলে 'স্মোক বোম'। শুধুমাত্র ধোঁয়া তৈরি হয়য়। বিভিন্ন ধরনের রঙে এই স্মোক পাওয়া যায়।












Click it and Unblock the Notifications