Parliament Security Breach: নতুন সংসদ ভবনের নিরাপত্তা সংশয়ে, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে INDIA জোট

সংসদ ভবনে হামলার ঘটনা িনয়ে উদ্বেগে সাংসদরা। এই নিেয় আজ বৈঠক ডেকেছে ইন্ডিয়া জোট। ২০০১ সালে যে হামলা হয়েছিল সংসদে সেসময়ও বিজেপি সরকারে ছিল। এবারও তাই। নতুন সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে বারবার যে দাবি করেছে মোদী সরকার। সেটাও যে বিপন্ন গতকালের ঘটনা সেটা স্পষ্ট করেছে।

ইন্ডিয়া ব্লকের প্রতিনিধিরা বৈঠকের পর রাষ্ট্রপতির কাছে যাবেন। এবং সেখানে তাঁরা সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রস্তাব দেবেন। যদিও ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্মোক হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের আজ পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হবে।

Parliament Security Breach

ধৃত পাঁচ জনের বিরুদ্ধে UAPA ধারায় মামলা দায়ের করা হয়েছে। মহীসুরের বিজেপি সাংসদের পাস িনয়ে তারা সংসদ ভবনের ভেতরে ঢুকেছিলে। এবং জুতোর তলায় স্মোক বোম্ব নিয়ে প্রবেশ করেছিলেন তাঁরা। সংসদ ভবনের তাবর অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা কী ভাবে ফেল করল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও স্মোক বম্বে বিষাক্ত কিছুই ছিল না। তদন্তে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই রোজগারহীনতায় ভুগছিলেন তাঁরা। গত ১ বছর ধরে নাকি তারা পরিকল্পনা চালাচ্ছিল সংসদ ভবনে। গতকাল নয়, আজ অর্থাৎ ১৪ তারিখ তারা হামলার পরিকল্পনা করেছিল। এবং সব আঁটঘাট বেঁধেই আগে থেকে পরিকল্পনা করেই তাঁরা একদিনে দিল্লিতে জড়ো হয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে।

এই নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দলের সাংসদরা। কী করে ২ জন অজ্ঞাত পরিচয় এভাবে প্রবেশ করল সংসদ ভবনের ভেতরে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেটাও আবার সংসদ হামলার বর্ষপূর্তির দিনেই। এই নিয়ে আজ বৈঠকে বসছেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। বৈঠকের পর তাঁরা রাষ্ট্রপতির কাছে যাবেন। এবং সেখানে নতুন সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে বেশ কিছু সুপারিশ করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+