Parliament Security Breach: সংসদে স্প্রে অ্যাটাক কাণ্ডে গ্রেফতার আরও ২, ললিতের দুই বন্ধু এবার পুলিশের জালে
সংসদে স্প্রে বম্ব অ্যাকাটের মূল চক্রী ললিত ঝাঁর আরও দুই বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। রাজস্থান থেকে গ্রেফতার করা হয়েছে কৈলাশ এবং মহেশ নামে ২ জনকে। তাঁরা ভগত সিং ফ্যান ক্লাবের সদস্য। ঘটনার পর ললিতকে পালাতে সাহায্য করেছিল তারা। তদন্তে এমনই জানতে পেরেছে পুলিশ।
গতকাল দিল্লিতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন সংসদে স্প্রে কাণ্ডের মূল অভিযুক্ত ললিত ঝাঁ। তাঁকে দফায় দফায় জেরা করা হচ্ছে। তাঁকে জেরা করেই তাঁর আরও দুই বন্ধুকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। মহেশ রাজস্থােন কর্মরত ললিতকে পালাতে সাহায্য করেছিল সে এমনই জানতে পেরেছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে সংসদে হামলার মাস্টারমাইন্ড ললিত ঝাঁর সঙ্গে অনেকদিন ধরেই যোগাযোগ ছিল এই মহেশ এবং কৈলােশর। দিল্লি পুলিশ জানিয়েছে এই ঘটনায় ধৃতদের নিয়ে একাধিক রাজ্যে যেতে পারেন তদন্তকারীরা। ইতিমধ্যেই ঘটনার তদন্তে টিম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ।
ভগত সিং যেমন ব্রিটিশদের উপরে হামলা চালিয়ে পরে চিঠি দিয়ে জানিয়েছিলেন প্রতিবাদই ছিল তাঁর লক্ষ্য কাউকে হত্যা করা নয়। ঠিক সেরকম ভাবেই ললিত ঝা আত্মসমর্পণ করেন। ললিত ঝাঁ নাকি মোবাইল ফোন পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। যদিও তাঁকে হেফাজতে নিয়ে দফায় দফায় তল্লাশি চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।
তদন্তে জানা গিয়েছে পরিকল্পনা করেই সংসদ ভবনে স্প্রে অ্যাকাট করেছিল তারা। যাতে নিরাপত্তার সুরক্ষা বলয়ে ধরা নাপড়ে সেকারণে বিশেষ জুতো পরে মনোরঞ্জন এবং মহেশ ভেতরে প্রবেশ করেছিল। এবং এই সংসদে প্রবেশের পরিকল্পনা তাঁরা এক বছর ধরে করেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
সংসদ হামলার ঘটনায় বাংলার যোগও রয়েছে। ললিত ঝাঁ সংসদে স্প্রে অ্যাটাকের ভিডিও প্রথম নীলাক্ষ আইচকে পাঠিয়েছিলেন ললিত ঝাঁ। সেই নীলাক্ষ আইচের সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি পুলিশ। ততে জানা গিয়েছে নীলাক্ষ নাকি ললিতের সঙ্গে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। যার বিস্তার রয়েছে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। সেখানে নাকি নানা রকম জনকল্যাণ মূলক কাজ করত তারা।












Click it and Unblock the Notifications