Parliament Security Breach: চাইলেই যে কেউ সংসদে ঢুকতে পারেন? কীভাবে অধিবেশন দেখার সুযোগ মেলে?
Parliament Security Breach: নতুন সংসদ ভবন অনেক বেশি সুরক্ষিত! এমনটাই দাবি ছিল মোদী সরকারের। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই প্রশ্নের মুখে নতুন ভবনের নিরাপত্তা। সবার নজর এড়িয়ে একেবারে 'স্মোক বম্ব' নিয়ে ভবনের ভিতরে ঢুকে পড়ল দুই সন্দেহভাজন।
সেই সময় অধিবেশনে বক্তব্য রাখছিলেন বাংলার সাংসদ খগেন মুর্মু। হলুদ ধোঁয়ায় ভরে (Parliament Security Breach) যায় অধিবেশন। যা নিয়ে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে।

- Parliament Security Breach:
ঘটনার পরেই সাংসদরা দ্রুত অধিবেশন ছেড়ে বেরিয়ে আসেন। অধিবেশন দুপুর ২টি পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। কিন্তু সবার নজর এড়িয়ে কীভাবে অধিবেশন কক্ষে পৌঁছে গেল দুই (Parliament Security Breach) সন্দেহভাজন। যে কেউই কি সংসদের মধ্যে ঢুকে পড়তে পারেন? সাংসদ, নিরাপত্তা বাহিনী ও কর্মচারী ছাড়া কোনও সাধারণ মানুষ কি সত্যিই এভাবে সংসদে প্রবেশ করতে পারে? ঢুকতে পারলেও কেমন নিরাপত্তার মধ্যে দিয়ে যেতে হয় সাধারণ মানুষদের?
- Parliament Security Breach: ভিজিটার্সদের কোন প্রক্রিয়ার মধ্যে যেতে হয়?
সাধারণ মানুষ রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন শোনা এবং দেখার সুযোগ পান। এজন্যে অবশ্য কোনও সাংসদের সুপারিশের প্রয়োজন হয়। এরপর একটি পাস তৈরি করতে হয়। সেখানে সাংসদের নাম লেখা থাকতে হয়। এবং অনুমোদনের প্রয়োজন হয়। সাধারণ ভাবে সাংসদের এলাকার মানুষরাই তাঁর সুপারিশে পাশ বানিয়ে অধিবেশনের কাজকর্ম দেখার সুযোগ পান।
এই পাশ গ্রুপ কিংবা আলাদা আলাদা বানানো যায়। অনেক স্কুল থেকেও পড়ুয়াদের সাংসদ দেখানোর জন্যে নিয়ে যায়। এজন্যে আলাদা আবার পাস বানাতে হয়। প্রয়োজনমতো সংসদ সচিবালয় থেকেও পাশ তৈরি করা সম্ভব। এই পাস নিয়ে সংসদে পৌঁছানোর পরেই গেটে চেকিং প্রক্রিয়া শুরু হয়। ফোন সহ সমস্ত গ্যাজেট জমা দিতে হয়। এরপরেই সংসদের মধ্যে ঢোকার সবুজ সঙ্কেত মেলে।
এরপর যদিও নিরাপত্তার আরও দুটি ধাপ পার হতে হয়। লোকসভা না রাজ্য সভা? কোথায় অধিবেশনের কাজ দেখতে যাবেন সে বিষয়ে জানতে হয়। এরপর সেখানেও একধাপ চেকিং হয়। দর্শক গ্যালারি সংসদের উপরে। সেখানে বসেই গোটা অধিবেশনের কাজ শোনা এবং দেখা যায়। তবে এই পাসের সময়সীমা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই থাকে।
ফলে এত নিরাপত্তার কড়াকড়ি থাকা সত্ত্বেও কীভাবে দুজন ঢুকে পড়ল (Parliament Security Breach) অধিবেশন কক্ষে? তা নিয়ে প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications