Parliament Security Breach: জুতোয় স্প্রে ক্র্যাকার নিয়ে প্রবেশ, খালিন্তানপন্থী নেতার হুঁশিয়ারি নিয়ে জল্পনা

১৩ তারিখের আগে ধামাকা হবে ভারতের সংসদ ভবনে। আমেরিকার খালিস্তানি নেতা গুরবন্ত সিং পান্নুন। ১৩ ডিসেম্বর ভারতীয় সংসদের কালো দিন। ২২ বছর আগে সেখানে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলার নেপথ্যে থাকা আফজল গুরুর কথা স্মরণ করিয়েই ফের হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

কাকতালীয় ভাবেই নাকি পান্নুেনর পরিকল্পনাতেই সেই দিনেই সংসদ ভবনে হঠাৎ করে ২ আগন্তুকেন প্রবেশ জল্পনা বাড়াচ্ছে। কারণ নতুন সংসদ ভবনে কড়া নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কীভাবে দুই আগন্তুক লোকসভার ভেতরে প্রবেশ করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু প্রবেশই করেননি স্প্রে ক্র্যাকার নিয়ে প্রবেশ করেছিলেন তাঁরা।

Parliament Security Breach

জানা গিয়েছে জুতোর ভেতরে স্প্রে ক্র্যাকার লুকিয়ে নিয়ে এসেছিলেন তাঁরা। তাঁদের কাছে ছিল মহীসূরের সাংসদের পাস। যদি সাংসদের পাস থাকতে তাহলে সেই ব্যক্তির তথ্য আগে থেকে নিরাপত্তা দফতরে দিতে হয়। দেশের মোস্ট ওয়ান্টেডদের ছবি আগে থেকেই স্ক্রিনিং মনিটরে থাকে কাজেই সেই সময়ও ধরা পড়েননি তাঁরা।

সংসদ ভবনের গ্যালারি থেকে ঝাঁপ দেওয়ার সময় ২ আগন্তুকের মুখে ছিল 'ভারত মাতা কি জয়', 'জয় ভীম', 'সংবিধান বাঁচাও' স্লোগান। গ্যালারি থেকে ঝাঁপ দিয়েই তারা হলুদ স্প্রে করতে শুরু করেন সাংসদদের লক্ষ্য করে। পুরো ঘটনাটাই কাকতালীয় না পান্নুনের হুঁশিয়ারির ট্রেলর দেখাল মোদী সরকরা।

কারণ পান্নুনকে হত্যার চক্রান্ত করছে ভারত এম অভিযোগ আমেরিকা করেছিল। এই ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছিল। এর সঙ্গে কোনও যোগ রয়েছে কিনা পান্নুনের সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ভিজিটর পাস বন্ধ করে দিয়েছেন স্পিকার। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। রয়েছে এনডিআরএফের দলও। বিকেলে বৈঠক ডেকেছেন স্পিকার ওম বিড়লা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+