Parliament Security Breach: লোকসভার মধ্যে অনাহূতকে ঘাড় ধরে আঘাত! হাউসের নায়ক বিজেপি সাংসদ

Parliament Security Breach: সংসদের ভিতরে দর্শক আসন থেকে লাফ দিয়ে নেমে সাংসদদের লক্ষ্য করে হলুদ স্প্রে করার সময়েই পাল্টা আঘাত করে নায়ক বিজেপি সাংসদ আরকে সিং প্যাটেল। তিনিই এদিন দুই অপরাধীর একজনকে ধরে ফেলেন।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিজেপি সাংসদ আরকে সিং প্যাটেল বলেন, লোকসভার হাউস থেকে বাইরে বেরনোর সময় তিনি দেখেন, একজন নিরাপত্তা রক্ষী একজন অপরাধীর ওপরে ঝাঁপিয়ে পড়েছে। সেই সময় তিনিও ঝাঁপিয়ে পড়েন। তারপর ওই ব্যক্তিকে ঘাড় ধরে নামিয়ে আনেন। সেই সময় আরও সাংসদরা এসে পড়েন।

লোকসভায় অনাহূতকে আঘাত করে হিরো বিজেপি সাংসদ

বিজেপি সাংসদ আরকে সিং প্যাটেল বলেন, স্মোক ক্যান দিয়ে ওই দুষ্কৃতী সাংসদদের শ্বাসরোধ করার চেষ্টা করেছিল। এর পরেই লোকসভার অধিবেশন দুটো পর্যন্ত মুলতুবি করে দেন স্পিকার। ঘটনায় দিল্লি পুলিশ দুজনকে আটক করেছে। যে দুজনকে আটক করা হয়েছে তারা হল নীলম (৪২) এবং অমল শিন্ডে (২৫)।

আরকে সিং প্যাটেল উত্তর প্রদেশের বান্দা থেকে নির্বাচিত বিজেপি সাংসদ। ২০০৯ সালে তিনি বান্দা আসন থেকে ১৫ তম লোকসভায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তারপর ২০১৯ সালে ১৭ তম লোকসভায় বান্দা থেকেই নির্বাচিত হন। আরকে সিং প্যাটেল ২০১৭ সালে উত্তর প্রদেশের মানিকপুর এলাকা থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি যথাক্রমে ১৯৯৬ ও ২০০২ সালে উত্তর প্রদেশের কারভি এলাকা থেকে বিধানসভায় যান।

এই ঘটনা এমন একটা দিনে ঘটল, যেদিন ২০০১ সালে সংসদ হামলার ২২ তম বার্ষিকী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অপরাধীরা জুতোর মধ্যে স্মোক ক্যান লুকিয়ে রেখেছিল। এই ঘটনায় সংসদ ভবনের নিরাপত্তা বড় প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তবে এদিনের ঘটনার পরে স্পিকার জানিয়েছে, আর কোনও ভিজিটর্স পাস ইস্যু করা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+