Parliament Security Breach: কৃষক আন্দোলনকে সমর্থন করেছিল গ্রেফতার হওয়া নীলম! বেকারত্ব নিয়েও সোচ্চার

Parliament Security Breach: লোকসভার দর্শক আসন থেকে লাফ, তারপরেই স্মোকক্যান থেকে ধোঁয়া হামলা সাংসদদের দিকে। তারপরেই এদেরকে ধরে মারধর করেন সাংসদরা। তুলে দেওয়া হয় দিল্লি পুলিশের হাতে। অন্যদিকে সংসদের বাইরে স্মোকক্যান থেকে ধোঁয়া বের করে প্রতিবাদ করে নীলম। তাঁকে পুলিশ গ্রেফতার করে ইউএপিএ ধারা দিয়েছে।

বুধবারের এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা চার। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও এই ঘটনায় সিআরপিএফের ডিজিকে প্রধান করে সিট গঠন করেছে। খতিয়ে দেখা হচ্ছে হামলাকারীদের পরিচয়। সেখান থেকে বেরিয়ে এসেছে নীলমের পরিচয়।

সংসদ ভবনে নিরাপত্তা লঙ্ঘন

হরিয়ানার জিন্দের বাসিন্দা বছর ৩৫-এর নীলম নীলম বর্তমানে বাতিল হওয়া কৃষি আইন নিয়ে প্রতিবাদে অংশ নিয়েছিলেন ২০২০-২১-এ। দেশের বেকারত্ব নিয়েও সোচ্চার ছিল সে। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, সে যে দিল্লিতে গিয়েছে, তা তাঁরা জানতেন না। সে বর্তমানে হিসারে থেকে প্রতিযোগিতমূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

নীলমের ভাই রাম নিবাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বুধবারের ঘটনা তারা খবরে জানতে পেরেছেন। বাড়ির কেউই জানতেন না সে দিল্লি গিয়েছে। গত ছয়মাস ধরে সে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য হিসারে পেয়িং গেস্ট হিসেবে ছিল। কয়েকদিন আগে বাড়িতে গেলেও তারপর সে হিসারে চলে যায়। নীলমের বুধবারের কাজ সম্পর্কে পরিবারের কেউ কিছুই জানে না। তবে পুরো পরিবার ও গ্রামের মানুষ নীলমের পিছনে রয়েছে বলে জানিয়েছেন রাম নিবাস।

স্থানীয় দুধের ব্যবসায়ী রাম নিবাস আরও জানিয়েছেন, নীলম কৃষি আইনের বিরুদ্ধে ২০২০-২১ সালে কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছিলেন। পাশাপাশি অন্য গ্রামবাসীদের সঙ্গে বিক্ষোভেও অংশ নিয়েছিল। নিজের গ্রাম ও আশপাশের এলাকায় সে বেকারত্ব-সব বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিল বলে জানিয়েছেন রাম নিবাস।

এদিকে সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় গ্রেফতার হওয়া বছর ৩৩-এর যুবক মনোরঞ্জন মাইসুরুর বাসিন্দা। সে ইঞ্জিনিয়াংয়ে স্নাতক। পরিবারের লোকেরা এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন এবং তীব্র নিন্দা করেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, সেদু-তিনদিন আগে মাইসুরু ছেড়ে বেঙ্গালুরুতে যায়। আপাতত সে ছিল বেকার।

বুধবার মনোরঞ্জনের খবর পাওয়ার পরেই,. সেখানকার পুলিশ কর্মীরা তাঁর বাড়িতে যায় এবং পরিবারের কাছ থেকে মনোরঞ্জন সম্পর্কে তথ্য সংগ্রহ করে। মনোরঞ্জনের বাবা জানমিয়েছেন, ছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে এবং মনে করে তাঁকে প্রধানমন্ত্রী পেয়ে দেশ সৌভাগ্যবান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+