Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Parliament Security Breach: চারজন নয়, ছয়জন সংসদে ঢুকেছিল! পিছনে নিখুঁত ছক? তদন্তে পুলিশ

Parliament Security Breach: চারজন নয়, ছয়জন সন্দেহভাজন এসেছিল সংসদ। ইতিমধ্যে চারজনকে আটক করেছে দিল্লি পুলিশ। কিন্তু বাকি দুজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার পরেই দ্রুত সংসদ এলাকা ছেড়ে পালায় দুজন। খুব শীঘ্রই পলাতক দুজনকেও আটক করা হবে বলেই দাবি পুলিশের। অন্যদিকে ঘটনার পরেই সংসদে ছুটে আসেন সিআরপিএফের ডিজি সহ দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

অন্যদিকে ঘটনার (Parliament Security Breach) পরেই আতঙ্কিত সমস্ত সাংসদরা। দ্রুত অধিবেশন ছেড়ে তাঁরা বেরিয়ে যান।, ঘটনার পরেই আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টা পর্যন্ত অধিবেশন স্থগিত করে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে সাংসদ এবং সংসদ ভবনের নিরাপত্তা। এই বিষয়ে উদ্বিগ্ন খোদ স্পিকার ওম বিড়লা। তিনি জানিয়েছেন, এদিনের এই ঘটনা সবার জন্যেই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একেবারে উচ্চপর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন। সেই মতো ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন লোকসভার স্পিকার।

Parliament Security Breach

অন্যদিকে সংসদের নিরাপত্তা (Parliament Security Breach) নিয়ে একেবারে হাই লেভেল রিভিউ হওয়া প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ধৃত তিনজনকে ইতিমধ্যে জেরা শুরু করা হয়েছে। তাঁরা নিজেদের ছাত্র বলেই দাবি করেছে এর আগে সংবাদমাধ্যমে। তবে তদন্ত নিয়ে স্পিকটি নট দিল্লি পুলিশ। তবে সূত্রের খবর, গোটা ঘটনা একেবারে নিখুঁত ভাবে প্ল্যান করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন ছয়জন এসেছিলেন সংসদে।

যাদের মধ্যে দুজনের পার্লামেন্টে ঢুকে আতঙ্ক (Parliament Security Breach) ফেলানোই কাজ ছিল। সেই সময় বাইরেও একই ভাবে দুজন বিক্ষোভ এবং স্মোক বম্ব ফাটান। আর এই সমস্ত সুরক্ষা কর্মীদের ব্যস্ত করে দিয়ে দ্রুত দুজন এলাকা ছাড়ে বলে মনে করছে পুলিশ-প্রশাসন। বাকি দুজনের খোঁজ পেতে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

তবে যে দুজন এদিন অধিবেশন কক্ষে পৌঁছে যান তাঁরা বিজেপি সাংসদের 'অতিথি' হিসাবে ঢুকেছিলেন বলেই দাবি। ইতিমধ্যে একটি চিরকুট উদ্ধার হয়েছে। আর সেই চিরকুটে কর্নাটকের বিজেপি সাংসদের নাম প্রতাপ সিম্‌হার নাম আছে। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে বিজেপি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+