১৫ অগাস্টেই ভারতের হাতে আসছে করোনা টীকা, কী ইঙ্গিত দিল পার্লামেন্ট প্যানেল
১৫ অগাস্টেই ভারতের হাতে আসছে করোনা টীকা, কী ইঙ্গিত দিল পার্লামেন্ট প্যানেল
১৫ অগাস্টেই ভারতের আসে আসবে করোনা ভাইরাসের টীকা। এমনই দাবি করেছে আইসিএমআর। তার ফাস্টট্র্যাক ট্রায়াল নাকি শুরুও হয়ে গিয়েছে। কিন্তু আইসিএমআরের উল্টো সুর শোনা গেল পার্লামেন্টাির প্যানেলে। সূত্রের খবর পার্লামেন্টারি প্যানেল নাকি জানিয়েছে ২০২১ সালের আগে কোনও ভাবেই করোনা টীকা হাতে পাওয় সম্বভ নয়।

আইসিএমআররে দাবি
আইসিএম আর দাবি করেছে ১৫ অগাস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনেই ভারতের হাতে আসবে করোনা ভাইরাসের টীকা। তার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে চলছে করোনা ভাইরাসের টীকা পরীক্ষা। এমনই দাবি করেছেন আইসিএমআরের ডিরেক্টর জেনারেল।

২০২১ সালের আগে অসম্ভব
এদিকে বিজ্ঞান গবেষণা বিষয়ক পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি জানিয়েছে ২০২১ সালের আগে ভারতের হাতে করোনা ভাইরাসের টীকা আসা অসম্ভব বিষয়। কাজেই এই দাবির পর ১৫ অগাস্ট করোনা ভাইরাসের টীকা হাতে পাওয়ার আইসিএমআরের দাবিতে অনিশ্চয়তা তৈরি হয়ে গিয়েছে।

হু-র দাবি
ভারতের করোনা টীকা তৈরি নিয়ে হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথনও জানিয়েছিলেন ৬ সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের টীকা হাতে পাওয়া একেবারেই অসম্ভব। কোনওভাবেই সেটা করতে পারবেন না বিজ্ঞানীরা। কারণ স্বাভাবিক নিয়মে টীকা তৈরির পর সেটার ক্লিনিকাল ট্রায়াল শেষ হতে কমপক্ষে ৬ মাস বা ১ বছর সময় লাগে। তাই এতো অল্পসময়ের মধ্যে কোনও ভাবেই করোনা ভাইরাসের টীকা হাতে পাওয়া সম্ভব নয়।

মোদীর দাবি
গতকালই আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের করোনা মোকাবিলা নিয়ে সাফল্যের কথা তুলে ধরেছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন করোনা টীকা তৈরিতে ভারত বিশেষ ভূমিকা নেবে। তাঁর এই বক্তব্যের নেপথ্যে াইসিএমআরের দাবিই ছিল বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications