Parliament Monsoon Session: জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বিরোধীদের 'ইন্ডিয়া'র তুলনা! বেনজির আক্রমণ মোদীর
Parliament Monsoon Session: মণিপুর নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি করে বিরোধীদের বাধায় বর্ষাকালীন অধিবেশনের প্রথম তিনদিনে সংসদের অধিবেশম পণ্ড হয়ে গিয়েছে। চতুর্থ দিনে সংসদে দাঁড়িয়েই বিরোধীদের তীব্র নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী। বিরোধীদের জোট 'ইন্ডিয়া' নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি।
এদিন সকালের প্রধানমন্ত্রী বিজেপির সংসদীয় দলের বৈঠকে যোগ দেন। মণিপুর ইস্যুতে সংসদে বিরোধীদের হট্টগোল নিয়ে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, তিনি এমন দায়িত্বজ্ঞানহীন বিরোধী দল কখনও দেখেননি। দলের বৈঠকে প্রধানমন্ত্রী মেদী বলেন, বিরোধীরা বিক্ষিপ্ত ও মরিয়া।

বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, শুধুমাত্র ইন্ডিয়া শব্দটি ব্যবহার করলে কাজ হবে না। তিনি বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ইন্ডিয়া ছিল। আবার ইন্ডিয়ান মুজাহিদিন এবং পিএফআই-তেও ইন্ডিয়া রয়েছে। অন্যদিকে কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, এই দলের জন্ম দিয়েছিলেন এক বিদেশি।
এদিকে এর পরেই রাজ্যসভায় বর্ষাকালীন অধিবেশনের চতুর্থ দিনে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, বিরোধীরা মণিপুর নিয়ে বিতর্কের কথা বলছেন, আর প্রধানমন্ত্রী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলছেন।
#WATCH | LoP Rajya Sabha & Congress President Mallikarjun Kharge in Parliament, says, "So many representatives are giving notices under 267 in Parliament. We are talking about Manipur, but the Prime Minister is talking about East India Company" pic.twitter.com/rCpfn8JHPO
— ANI (@ANI) July 25, 2023
পাল্টা বিরোধীদের আক্রমণ করতে গিয়ে প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের মুখে প্রধানমন্ত্রী মোদীর কথার প্রতিধ্বনী শোনা যায়। তিনি বলেন, লোকেরা আজকার ইন্ডিয়ান মুজাহিদিন আর ইন্ডিয়ান পিপলস ফ্রন্টের মতো নাম ব্যবহার করছে।
#WATCH | BJP MP Ravi Shankar Prasad, says "We are proud of our PM. We are coming back to power in 2024. PM Modi has given a statement that Indian National Congress, East India Company was founded by a foreign national. Today people are using names like Indian Mujahideen and… pic.twitter.com/XRpkEXl0eF
— ANI (@ANI) July 25, 2023
এদিকে বিরোধী জোট ইন্ডিয়া ভুক্ত দলগুলি বোকসভায় সরকারের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব উত্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।












Click it and Unblock the Notifications