Parliament Monsoon Session: মণিপুর ইস্যুতে সংকটে মোদী সরকার, লোকসভায় চরম পদক্ষেপ করতে চলেছে বিরোধীরা

চার দিন ধরে চলছে বিক্ষোভ। মণিপুর ইস্যুতে প্রতিবাদে অনড় বিরোধীরা। এবার মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা আনতে চলেছেন তাঁরা। এমনই আলোচনা শুরু করেছেন বিরোধীরা। মণিপুরে শান্তি ফেরাতে ব্যর্থ মোদী সরকার এই অভিযোগেই অনাস্থা প্রস্তাব আনতে পারেন তাঁরা এমনই জল্পনা শুরু হয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, মোদী সরকার মণিপুরের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। তাই তার সরকারে থাকার কোনও অধিকার নেই। মণিপুর ইস্যুতে বিক্ষোভ জারি রেখেছেন তাঁরা। মোদী সরকারের জবাব দাবি করে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন বিরোধী সাংসদরা।

Parliament Monsoon Session

তারপরেই মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জল্পনা শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মোদীকে তীব্র আক্রমণ করে বলেেছন ইগো দেখাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। মণিপুর নিয়ে দেশবাসীরপ অাস্থা তিনি অর্জন করতে পারেননি। ২ মাসের বেশি সময় ধরে অশান্তি মণিপুরকে শান্ত করে উঠতে পারেনি মোদী সরকার। একে ব্যর্থতা ছাড়া আর কিছু বলা যায় না। টুইটে লিখেছেন মল্লিকার্জুন খাড়গে।

মণিপুরে নগ্ন করে দুই মহিলাকে হাঁটানোর ভিডিও ভাইরাল হতেই আসল সত্যিটা প্রকাশ্যে এসে পড়েছে। এতোদিন ধরে মণিপুরের পরিস্থিতি ধামা চাপা দিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল। কবে মণিপুর শান্ত হবে তা প্রধানমন্ত্রী মোদীকে জানাতে হবে। মণিপুরকে শান্ত করতে মোদী সরকার কী করছে তার তথ্যও জানাতে হবে সকলকে। এমনই দাবি করেছেন বিরোধীরা।

এদিকে মোদী বিরোধীদের মহাজোটকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেছেন ইন্ডিয়ান মুজাহিদিন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পিএফআইও ইন্ডিয়া শব্দটি রয়েছে। বিরোধীদের এক কথায় নাম না করেই জঙ্গিদের সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+