Parliament Monsoon Session: মণিপুর ইস্যুতে শেষ অস্ত্র প্রয়োগ, মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের

শেষ অস্ত্রটা প্রয়োগ করেই ফেলল বিরোধীরা। পরিকল্পনা মতোই বুধবার বাদল অধিবেশনের শুরুতেই মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস। মণিপুর ইস্যুতে আজও উত্তাল সংসদ। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ অনাস্থা প্রস্তাব পেশ করেন।

এছাড়া বিআরএস সাংসদ নম নাগেশ্বর রাওও অনাস্থা প্রস্তাব পেশ করেন মোদী সরকারের বিরুদ্ধে। কংগ্রেসের হুইপ মনিকাম টেগোর জানিয়েছেন মোদী সরকারের বিরুদ্ধে শেষ অস্ত্র শেষ পর্যন্ত প্রয়োগ করতেই হল বিরোধীদের। এবং কংগ্রেসের এই সিদ্ধান্তে বিরোধীদের মহাজোট INDIA-র সমর্থন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Parliament Monsoon Session

সংসদের বাদল অধিবেশন শুরুর প্রথম দিন থেকেই উত্তাল হয়ে উঠেছে। মণিপুরে শান্তি ফেরাতে ব্যর্থ মোদী সরকার অভিযোগ করে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিরোধী মহাজোট INDIA। তাতে সামিল হয়েছিল তৃণমূল কংগ্রেসও। তার পর থেকে টানা পাঁচদিন ধরে সংসদ ভবন চত্ত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী দলের সাংসদরা।

অচলাবস্থা কাটাতে অমিত শাহ থেকে রাজনাথ সিং সকলেই ময়দানে নেমেছিলেন। বারবার বিরোধীদের সংসদে এসে আলোচনার কথা বলেছিলেন তাঁরা। কিন্তু তাতে সারা দেয়নি বিরোধীরা। বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব দাবি করেছেন তাঁরা। মণিপুের গত ৩ মাস ধরে চরম অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দুই মহিলার ভিডিওর পরেই তুমুল আলোড়ন তৈরি হয় রাজনৈতিক মহলে।

গতকাল কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা একজোট ভাবে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। বুধবার সংসদ অধিবেশন শুরু হতেই তা কার্যকর করেন তাঁরা। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবং বিআরএস সাংসদ নম নাগেশ্বর রাও যৌথভাবে সংসদে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন।

তাঁরা জানিয়েছেন মহাজোটের সকলেই তঁদের এই সিদ্ধান্তে সহমত হয়েছেন। এবং তারপরেই তাঁরা এই পদক্ষেপ করেেছন। কংগ্রেসের হুইপ মনিকাম টেগোর জানিয়েছেন, মোদীর ঔদ্ধত্য ভাঙতে চান তাঁরা। তিনি উদ্ধত জেদী একরোখা আচরণ করছেন। মণিপুরের এই পরিস্থিতির মধ্যেও সংসদে এসে মণিপুর নিয়ে বিবৃতি দেওয়ার প্রয়োজন মনে করছেন না প্রধানমন্ত্রী মোদী। সেকারণেই এই শেষ অস্ত্র তাঁরা প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন।

এদিকে বিজেপির পক্ষ থেকে এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তাতে বিন্দু মাত্র বিচলিত নয় তারা। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে মোদী সরকারের কোনও ক্ষতি হবে না বলেই বার্তা দিয়েছেন তাঁরা। তাতে মোদী সরকারের দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতায় কোনও প্রভাব পড়বে না বলেই পাল্টা আক্রমণ শানিয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+