Parliament Monsoon Session 2024: অমৃতকালের গুরুত্বপূর্ণ বাজেট! বিকশিত ভারতের দিশা দেখাবে: মোদী
Parliament Monsoon Session 2024: শ্রাবণ মাসের প্রথমদিন আজ। আর সেদিনই শুরু হচ্ছে বাজেট অধিবেশন। এমন একটা দিনে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। আর সেজন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ ভাবে যাতে এই অধিবেশন চলে সেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুধু তাই নয়, গোটা দেশ এই অধিবেশনের দিকে তাকিয়ে। ফলে শান্তিপূর্ণ অধিবেশনের কথা বলেন।
আগামীকাল মঙ্গলবার তৃতীয়কালে শাসনকালে প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024) পেশ করবেন নির্মলা সীতারমন। তার আগে আজ সোমবার থেকে শুরু হল বাদল অধিবেশন (Parliament Monsoon Session 2024)। সেই অধিবেশনে যোগ দেওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)।

আর সেখান থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ শানান। একই সঙ্গে বলেন, আমাদের সরকার যে গ্যারান্টি দিয়েছে তা আমরা পূরণ করব। এই বাজেট উন্নত ভারতের স্বপ্ন পূরণের একটি পদক্ষেপ। এমনকি অমৃতকালের গুরুত্বপূর্ণ বাজেট বলেও উল্লেখ করেন নরেন্দ্র মোদী।
শুধু তাই নয়, এই প্রসঙ্গে আরও বলেন, এই বাজেট আগামী ২০৪৭ সালের বিকশিত ভারতের স্বপ্নকে আরও মজবুত করবে। প্রতিটি নাগরিকের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয় যে ভারত বৃহৎ অর্থনীতির দেশগুলির মধ্যে দ্রুত বর্ধনশীল দেশ হয়ে উঠেছে। আমরা গত ৩ বছরে ধারাবাহিকভাবে ৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এগিয়ে যাচ্ছি বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিরোধী সংসদদেরও এদিন বার্তা দেন।
#WATCH प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, "कल हम जो बजट पेश करेंगे, वह अमृतकाल का महत्वपूर्ण बजट है। हमें पांच साल का जो अवसर मिला है, ये बजट हमारे उन पांच साल की दिशा तय करेगा। ये बजट 2047 के विकसित भारत के सपने मजबूत देने वाला होगा। हर देशवासी के लिए बड़े गर्व की बात है कि भारत… pic.twitter.com/vcOpTAgElc
— ANI_HindiNews (@AHindinews) July 22, 2024
বলেন, গত জানুয়ারি মাস থেকে যতটা সংঘাতের পথে হাঁটা যায়, হেঁটে ফেলেছি। কেউ পথ দেখানোর চেষ্টা করেছেন, তো কেউ বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কিন্তু এখন সবকিছু শেষ হয়ে গিয়েছে। দেশের মানুষ তার রায় জানিয়ে দিয়েছে। এই অবস্থায় সমস্ত রাজনৈতিক দলের সাংসদের কাছে প্রধানমন্ত্রীর অনুরোধ, পার্টি লাইন ছেড়ে সবাই দেশের জন্য নিজেকে দিন। আগামী সাড়ে চার বছরের জন্য সংসদের মতো জায়গার মর্জাদা বজায় রাখার আবেদন জানান।
একই সঙ্গে মোদী বলেন, আগামী ২০২৯ সালের জানুয়ারি মাসে ফের যা খেলার খেলে নেবেন। কিন্তু এখন আমাদের কৃষক-যুবদের প্রতি দায়িত্ব পালনের সময় বলে মন্তব্য করেন। তবে সংসদের প্রথমদিনেই টেটের প্রশ্নফাঁস সহ একাধিক ইস্যুতে উত্তাল হতে পারে লোকসভার সাংসদ। উত্তাল হতে পারে রাজ্যসভাও। এদিনের বাজেটের শুরুতেই শপথ নেন তৃণমূল সাংসদ শত্রুঘ সিনহা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications