সংসদের বর্ষাকালীন অধিবেশন ২০২২, সপ্তম দিন: রেকর্ড সংখ্যক সাংসদ সাসপেন্ড রাজ্যসভা থেকে

বর্ষাকালীন অধিবেশনের (Monsoon Session) সপ্তম দিনেও উত্তপ্তই রইল দুইকক্ষের অধিবেশন। এদিন সংসদের দুই কক্ষের অধিবেশন একাধিকবার মুলতুবি করতে হয়। দ্বিতীয়ার্ধে রাজ্যসভা (Rajyasabha) থেকে রেকর্ড সংখ্যক১৯ জন সাংসদকে সাসপে

বর্ষাকালীন অধিবেশনের (Monsoon Session) সপ্তম দিনেও উত্তপ্তই রইল দুইকক্ষের অধিবেশন। এদিন সংসদের দুই কক্ষের অধিবেশন একাধিকবার মুলতুবি করতে হয়। দ্বিতীয়ার্ধে রাজ্যসভা (Rajyasabha) থেকে রেকর্ড সংখ্যক ১৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। লোকসভার অধ্যক্ষ সাংসদদের উদ্দেশে বলেন, সংসদ আলোচনার জায়গা।

 রাজ্যসভা থেকে সাসপেন্ড ১৯ সাংসদ

রাজ্যসভা থেকে সাসপেন্ড ১৯ সাংসদ

এদিন অসংসদীয় আচরণের কারণে রাজ্যসভা থেকে রেকর্ড সংখ্যক ১৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। রাজ্যসভার চেয়ারম্যান বারে বারে আবেদন করার পরেও সাংসদরা নিজেদের জায়গায় ফিরে না যাওয়ায় সাসপেনশনের সিদ্ধান্ত নেন। এই তালিকায় তৃণমূলের বেশ কয়েকজন সাংসদ-সহ বিরোধীদলের সাংসদরা রয়েছেন।
একসপ্তাহের জন্য সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন তৃণমূলের সাতজন। তাঁরা হলেন, সুস্মিতা দেব, দোলা সেন, মৌসম বেনজির নূর, শান্তা ছেত্রী, শান্তনু সেন এবং আবির বিশ্বাস। এছাড়াও সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদদের মদ্যে রয়েছেন মুরলীধরণ, মহঃ আবদুল্লা, এএ রহিম, ভি শিবদাসন। এদিন লোকসভার ৪ সাংসদকে
সাসপেন্ড করা হয়েছে। তারা হলেন মরিকম ঠাকুর, রামা হরিদাস, টিএন প্রথাপন এবং এস জ্যোতিমনি। এঁদেরকে বর্ষাকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়। তবে এঁদের সাসপেন্ড করার পরেই বামদল, এনসিপি, ডিএমকে এবং কংগ্রেস সাংসদরা বিক্ষোভ দেখান।

তৃণমূলের প্রতিক্রিয়া

তৃণমূলের প্রতিক্রিয়া

এদিন রাজ্যসভা থেকে বিরোধী ১৯ জন সাংসদকে সাসপেন্ড করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্র্যায়েন। এব্যাপারে তিনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে নিশানা করে বলেছেন তারা দেশের গণতন্ত্রকে সাসপেন্ড করেছেন।
এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু আগে সাধারণভাবে ব্যবহার করা অনেক শব্দকে অসংসদীয় শব্দের তালিকায় রাখা হয়। যা নিয়ে বিরোধী সাংসদরা প্রতিবাদ জানিয়েছিলেন।

সংসদ আলোচনার জায়গা

সংসদ আলোচনার জায়গা

এদিন নিয়ে সাতদিন সংসদে পুরো সময় কাজ হল না। সময় নষ্টে ক্ষুব্ধ অধ্যক্ষ ওম বিড়লা। তিনি সাংসদদের উদ্দেশে বলেছেন, সংসদ গল আলোচনার জায়গা। প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানোর জায়গা এটা নয়। প্রসঙ্গত এদিন বিরোধী সাংসদরা জিএসটি ও মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি করে প্ল্যাকার্ড নিয়ে লোকসভার ভিতরে বিক্ষোভ দেখান। অধ্যক্ষ বলেছেন, তিনি কোনও সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান না।

সংসদে প্রশ্নের উত্তর

সংসদে প্রশ্নের উত্তর

এদিন লোকসভায় প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী উন্নয়ন প্যাকেজের অধীনে কাজ করা কোনও কাশ্মীরি পণ্ডিত চাকরি ছেড়ে যাননি। এছাড়াও তিনি জানান, দিল্লি পুলিশে ১১৯৯১ টি পদ ফাঁকা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+