সংসদের বর্ষাকালীন অধিবেশন ২০২২: সোমবার ২ টো পর্যন্ত মুলতুবি সংসদ! লোকসভায় পাশ অ্যান্টার্কটিক বিল ২০২২
পঞ্চম দিনেও সংসদের (Parliament) বর্ষাকালীন অধিবেশন (monsoon session) উত্তপ্ত থাকলেও রাজ্যসভার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। লোকসভায় পাশ হয় অ্যান্টার্কটিক বিল ২০২২। যদিও দুপুর ২ টো লোকসভা অধিবেশন বসতেইহট্টগোলের
পঞ্চম দিনেও সংসদের (Parliament) বর্ষাকালীন অধিবেশন (monsoon session) উত্তপ্ত থাকলেও রাজ্যসভার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। লোকসভায় পাশ হয় অ্যান্টার্কটিক বিল ২০২২। যদিও দুপুর ২ টো লোকসভা অধিবেশন বসতেই হট্টগোলের জেরে সোমবার দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেন অধ্যক্ষ। অন্যদিকে রাজ্যসভার অধিবেশন বিকেল পর্যন্ত চলার পরে তাও সোমবার দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেন চেয়ারম্যান।

প্রথমে বেলা ১২ টা পর্যন্ত মুলতুবি লোকসভা ও রাজ্যসভা
অন্যদিনগুলির মতো এদিনই বিরোধীদের হট্টগোল এবং মূল্যবৃদ্ধি ও জিএসটি-সহ বিভিন্ন বিষয়ের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভের মধ্যে শুরু হয় সংসদের দুইকক্ষের অধিবেশন। লোকসভার অধ্যক্ষ বিরোধী সদস্যদের জিজ্ঞাসা করেনতাঁরা কি শুধু স্লোগান দিতে এসেছেন, নাকি জনগণের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি উত্থাপন করতে এসেছেন। বিরোধীদের বিক্ষোভের মধ্যে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা ১২ টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

রাজ্যসভায় বেলা ১২ টায় শুরু হয় প্রশ্নোত্তর পর্ব
বিরোধীদের স্লোগান ও বিক্ষোভের মধ্যেই রাজ্যসভায় বেলা ১২ টায় কার্যক্রম শুরু হয়। পঞ্জাবের আপ সাংসদ অশোক মিত্তাল কৃষকদের এমএসপি এবং খড় পোড়ানোর মতো বিষয় তুলে ধরেন। রাজ্যসভার এরপর যেসব প্রশ্ন উত্থাপন করা হয়, তার মধ্যে রয়েছে রেলপথ এবং দুগ্ধ খামার সংক্রান্ত। আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল বলেন, ভারতই একমাত্র দেশ, যেখানে বিশ্বব্যাপী খাদ্য সংকটের মধ্যেও গম মজুত রয়েছে। এর মধ্যে বিরোধীরা হট্টগোল শুরু করলে রাজ্যসভার অধিবেশন দুপুর আড়াইটে পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।
আড়াইটের পরে রাজ্যসভার অধিবেশন শুরু হলে ওয়াকফ আইন সংশোধন এবং শিশুদের বিনামূল্যে শিক্ষাদান সংক্রান্ত বিল বেশ করা হয়। সাংসদ মনোজকুমার ঝা স্বাস্থ্য অধিকার বিল ২০২২ বিবেচনার জন্য পেশ করেন। যেখানে স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসাবে বর্ণনা করা হয়েছে। আলোচনায় অংশ নিয়ে বিজেপি সাংসদ রাকেশ সিনহা বলেন, ২০২৫ সালের মধ্যে দেশে প্রতি ১০০০ জনের জন্য ৩ জন চিকিৎসক থাকবেন।

লোকসভার অভিবেশন প্রথমে দুপুর ২ পর্যন্ত ও পরে দিনের মতো মুলতুবি
প্রবল হইহট্টগোলের মধ্যে লোকসভার অধিবেশন শুরু হয়। কিন্তু অধ্যক্ষের চেয়ারে থাকা কিরীট প্রেমভাই সোলাঙ্কি বিরোধী সদস্যদের কাজ করতে দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু হট্টগোল চলতে থাকায় তিনি অধিবেশন দুপুর ২ টো পর্যন্তমুলতুবি করে দেন।

লোকসভায় পাশ ভারতীয় অ্যান্টার্কটিক বিল ২০২২
এরই মধ্যে ২ টোয় লোকসভার অধিবেশন বসলে, আর্থ সায়েন্সের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জিতেন্দ্র সিং ভারতীয় অ্যান্টার্কটিক বিল ২০২২ নিয়ে আলোচনা শুরু করেন। বিজেপি সাংসদ জয়ন্ত সিনহা বলেন, আইনের মাধ্যমে ভারত স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি কার্যকর করার দরকার ছিল। অন্যদিকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী দেশের অর্থনীতির অবস্থাকে অ্যান্টার্কটিকার সঙ্গে তুলনা করে বলেন, এব্যাপারে আলোচনা করা উচিত। পরে বিরোধীদের হইহট্টগোলের মধ্যে লোকসভায় পাশ হয়ে যায় ভারতীয় অ্যান্টার্কটিক বিল ২০২২। পরে লোকসভার অধিবেশন সোমবার দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।
সোমবার ভারতের ১৫ তম রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেই কারণে সোমবার বেলা ১১ টার পরিবর্তমে দুপুর ২ টোয় অভিবেশনের কাজ শুরু হবে।












Click it and Unblock the Notifications