সংসদের বাদল অধিবেশন ২০২২:GST, রান্নার গ্যাসের দাম সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ,দিনের মত মুলতুবি দুই কক্ষ

Parliament monsoon session 2022: GST, রান্নার গ্যাসের দাম সহ একাধিক ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ,দিনের মত মুলতুবি

সংসদে বাদল অধিবেশনের তৃতীয় দিনেও উত্তাল ছিল দুই কক্ষ। জিএসটি বাড়ানো, রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়া সহ একাধিক ইস্যুতে বারবার উত্তাল হয়ে ওঠে দুই কক্ষ। পরিস্থিতি সামাল দিতে বারবার মুলতুবি করতে হয় দুই কক্ষের অধিবেশন।

দফায় দফায় বিক্ষোভ

দফায় দফায় বিক্ষোভ

বাজেট অধিবেশনের মতই সংসদের বাদল অধিবেশনেই বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। জিএসটি বৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে সংসদের দুই কক্ষেই বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা। তার জেরে লোকসভা দফায় দফায় মুলতুিব হয়েছে। কিন্তু অধিবেশন শুরু করার পরে ফের উত্তাল হয়ে উঠেছিল সভা। শেষ পর্যন্ত দিনের মত লোকসভার অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন স্পিকার।

উত্তাল রাজ্যসভা

উত্তাল রাজ্যসভা

সংসদের উচ্চ কক্ষেও আজ বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা। একাধিক পন্যের উপর জিএসটি বাড়ানোয় দাম বেড়েছে দুধ, আটা সহ একাধিক জিিনসের। সেই সঙ্গে রান্নার গ্যাসের দামও বেড়েছে। তার জেরে রাজ্যসভায়ও দফায় দফায় মুলতুবি করতে হয়েছে। ওয়েলে েনমে বিক্ষোভ দেখান টিএমসি, কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা। দুপুর ২টোতেই দিেনর মত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন।

লোকসভায় স্লোগান বিরোধীদের

লোকসভায় স্লোগান বিরোধীদের

মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় পোস্টার নিয়ে স্লোগান দিয়েছেন বিরোধীরা। গব্বর সিং স্ট্রাইক এগেন লেখা ব্যানার নিয়ে লোকসভায় বিক্ষোভ দেখান তাঁরা। মুদ্রাস্ফীতির প্রতিবাদে সংসদ অধিবেশনের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। তাতে সামিল হয়েছিলেন কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ মল্লিকার্জুন খাড়গে এবং অধীর রঞ্জন চৌধুরী। মোটের উপর সংসদ অধিবেশনে তেমন কোনও বিষয় নিয়েই আজ আলোচনা হয়নি।

রাহুল গান্ধীকে নিশানা

রাহুল গান্ধীকে নিশানা

এরই মাঝে আবার রাহুল গান্ধীকে তীব্র নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক ভাবে রাহুল গান্ধী কিছু করতে পারেন না। কিন্তু সংসদের কাজে ব্যঘাত ঘটানোর কোনও প্রয়োজন নেই। তিনি সংসদের কাজে কেন ব্যঘাত ঘটাচ্ছেন বলে তীব্র নিশানা করেছেন বিজেপি নেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য বাদল অধিবেশনের প্রথম থেকেই অসংসদীয় শব্দের তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+