সংসদের বর্ষাকালীন অধিবেশন ২০২২: ফের মুলতুবি লোকসভা-রাজ্যসভার অধিবেশন! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বুধবার

দ্বিতীয় দিনেও উত্তপ্ত সংসদের (Parliament) বর্ষাকালীন অধিবেশন (monsoon session)। বিরোধীদের বাধাদানের ফলে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন এদিনও মুলতুবি হয়ে যায়। এদিন রাজ্যসভায় শ্রীলঙ্কা নিয়ে তথ্য দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ

দ্বিতীয় দিনেও উত্তপ্ত সংসদের (Parliament) বর্ষাকালীন অধিবেশন (monsoon session)। বিরোধীদের বাধাদানের ফলে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন এদিনও মুলতুবি হয়ে যায়। এদিন রাজ্যসভায় শ্রীলঙ্কা নিয়ে তথ্য দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে বুধবার বেলা একটায় কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠক বসতে পারে বলে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব

পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব

এদিন এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে বলেছেন, পশ্চিমবঙ্গের নাম বাংলা, ইংরেজি এবং হিন্দিতে বাংলা করার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রকে পৌঁছেছে।

সংসদে বিভিন্ন বিষয়ে তথ্য

সংসদে বিভিন্ন বিষয়ে তথ্য

সংসদে নিত্যানন্দ রাই জানিয়েছেন গত তিন বছরে ৩.৯২ লক্ষ ভারতীয় নাগরিক নাগরিকত্ব ত্যাগ করেছেন। এর মধ্যে সব থেকে বেশি ১.৭০ লক্ষ আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন। বাকিরা বিশ্বের ১২০ টি দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।
বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সবাই ব্যক্তিগত কারণের উল্লেখ করেছেন।
এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রকের পেশ করা রিপোর্টে বলা হয়েছে সারা দেশে ১০-১৭ বছর বয়সীদের মধ্যে প্রায় ৬২ লক্ষ গাঁজা, ওপিওড এবং কোকেন ব্যবহার করেন। আর ১৮-৭৫ বছর বয়সীদের মধ্যে ৪.৮ কোটি মানুষ এইসব ব্যবহার করেন।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সংসদে বলা হয়েছে, ভারতের শত্রুভাবাপন্ন কিছু বিদেশি সংস্থা জনগণকে উগ্রপন্থী বানানোর চেষ্টা করছে।

বিরোধীদের স্লোগানে রাজ্যসভা মুলতুবি

বিরোধীদের স্লোগানে রাজ্যসভা মুলতুবি

এদিন রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সদস্যদের শ্রীলঙ্কার পরিস্থিতি বর্ণনা করেন। এর পরেই বিরোধী সদস্যরা স্লোগান শুরু করেন। মূল্যবৃদ্ধি, জিএসটি নিয়ে আলোচনার দাবি জানান। যার জেরে রাজ্যসভা মুলতুবি করে দেওয়া হয়।
সেই কারণে গণবিধ্বংসী অস্ত্র ও তার বিতরণ ব্যবস্থা ( বেআইনি কার্যকলাপ নিষেধাজ্ঞা) সংশোধনী বিল, ২০২২ রাজ্যসভায় পাশ করানো যায়নি।

লোকসভাও দিনের মতো মুলতুবি

এদিন বেলা ১১ টায় লোকসভা শুরু হতেই সদস্যরা সভার ভিতরে মূল্যবৃদ্ধি সংক্রান্ত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। যা নিয়ে অধ্যক্ষ ক্ষুব্ধ হন। তিনি দুপুর দুটো পর্যন্ত সভা মুলতুবি করে দেন। দুপুরে ফের সভার কাজ শুরু
হলে বিরোধীরা একই দাবি চিৎকার করতে থাকেন। সেই সময় অধ্যক্ষ বলেন, বিরোধী সদস্য আসন গ্রহণ করুন এবং কৃষক সমস্যা নিয়ে হওয়া আলোচনায় অংশগ্রহণ করুন। কিন্তু বিরোধী অধিকাংশ সদস্য স্লোগান দিতে থাকায় ফলে অধ্যক্ষ দিনে মতো সভা মুলতুবি করে দেন।

এদিন লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করেন শিবসেনার শিন্ডে গোষ্ঠীর সদস্যরা। অন্যদিকে অগ্নিবীর প্রকল্পে জাতি-ধর্মের ভিত্তিতে নিয়োগের অভিযোগ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নিয়োগের পুরনো ব্যবস্থাই চালু
রাখা বয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+