হাজার হাজার কোটি টাকা দিয়ে তৈরি নয়া ভবন, ছাদ লিক করে জল পড়ে কীভাবে? আলোচনার দাবি কংগ্রেসের
নতুন সংসদ ভবনের প্রথম বর্ষা। আর প্রথম বর্ষাতেই বেহাল দশা। সংসদ ভবনের লবির ছাদ লিক করে পড়ছে জল। নীচে বালতি বসিয়ে রাখা হয়েছে। সেই পথ দিয়েই যেতে হচ্ছে সাংসদদের। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেছেন কংগ্রেস সাংসদ। সব আলোচনা বাতিল করে এই নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ।
প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি হয়েছে রাজধানী দিল্লিতে। ইতিমদ্যেই ৫ জনের মৃত্যু হয়েছে সেখানে। ভেঙে পড়েছে তিনটি বাড়ি। একাধিক রাস্তা জলমগ্ন। গত কয়েক বছরে অস্বাভাবিক হারে বদলে গিয়েছে দিল্লির আবহাওয়া। এতোটাই বৃষ্টি হচ্ছে সেখানে যে কার্যত নদীতে পরিণত হচ্ছে রাস্তাঘাট। কী করবেন দিল্লিবাসী।

বর্ষার কোপ পড়েছে সংসদ ভবনেও। সংসদ ভবন চত্ত্বরে গতকাল থেকে জল জমতে শুরু করেছে। যা আগে কখনও দেখা যায়নি। তারমধ্যেই চলছে বাজেট অধিবেশন। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ একটি ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে নতুন সংসদ ভবনের লবির ছাদ চুঁয়ে পড়ছে জল। পুরনো সংসদ ভবনে এতোদিনে যে দৃশ্য দেখা যায়নি। নতুন সংসদ ভবন তৈরির এক বছরের মধ্যে একি পরিস্থিতি।
হাজার হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে নতুন সংসদ ভবন। ২০২৪-র লোকসভা ভোটের আগেই এই সংসদ ভবনের উদ্বোধন হয়েছে। ২০২৩ সালে উদ্বেধন হয় সংসদ ভবনটির। বাদল অধিবেশন এবং শীতকালীন অধিবেশন বসেছিল। তারপরে দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট অধিবেশন আবার তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশনও হয়েছে সেই সংসদ ভবনেই।
কিন্তু একি অবস্থা বর্ষার বৃষ্টিতে নতুন সংসদ ভবনের ছাদ লিক করে পড়ছে জল। যে লবি দিয়ে রাষ্ট্রপতি হেঁটে সংসদ ভবনের কক্ষে পৌছন সেই লবির ছাদ থেকেই টপ টপ করে জল পড়ছে। সেই জল পড়ার গতি এতোটাই যে বালতি পেতে জল ধরতে হচ্ছে। হাজার হাজার কোটি টাকা খরচ করে তাহলে কী তৈরি করা হল যে এক বছর পেরোতে না পেরোতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
কংগ্রেস সাংসদ তাঁর মোবাইয়ে নয়া সংসদ ভবনের ছাদ লিক করে জল পড়ার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে আজ সব কিছু বাদ দিয়ে আগে এই নিয়ে আলোচনা করা জরুরি। সেকারণে সংসদে মুলতুবি প্রস্তাবও এনেছে কংগ্রেস। কিন্তু তাতে কি রাজি হবেন স্পিকার?
কংগ্রেস প্রশ্ন তুলেছে কেমন করে তৈরি করা হয়েছে নয়া সংসদ ভবন যে একটা বর্ষাও ঠিক করে পার করতে পারছে না। সংসদের কমিটির বিষয়টি খতিয়ে দেখা উচিত। ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কিনা। মোদী সরকারের উচিত সঠিক পদ্ধতিতে সংসদ ভবনের রক্ষণাবেক্ষণে নজর দেওয়া এবং তাই নিয়ে জনসাধারণের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখা।
প্রায় ৯৭০ কোটি টাকা খরচ করে নয়া সংসদ ভবনটি তৈরি করেছিল মোদী সরকার। যার উদ্বোধন হয় গত ২৮ মে ২০২৩ সালে। চারতলা এই সংসদ ভবনের প্রথম অধিবেশন বসেছিল ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। ব্রিটিশ আমলে তৈরি পুরনো সংসদ ভবনের ঠিক সামনেই তৈরি হয়েছে এই নয়া সংসদ ভবনটি। পুরনো সংসদ ভবনটি এখন সংরক্ষণ শালায় পরিণত হয়েছে।












Click it and Unblock the Notifications