আজ লোকসভায় আলোচনা তিন তালাক বিল নিয়ে, হুইপ জারি বিজেপির

সংশোধিত তিন তালাক বিল আলোচনার জন্য উঠতে চলেছে লোকসভায়।

সংশোধিত তিন তালাক বিল আলোচনার জন্য উঠতে চলেছে লোকসভায়। বৃহস্পতিবার সেজন্য সব সাংসদদের উপস্থিত থাকতে হুইপ জারি করেছে বিজেপি নেতৃত্ব। তিন লাইনের হুইপে বিল উত্থাপনের সময় লোকসভায় উপস্থিত থাকা ও ভোটাভুটিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ তার অমান্য হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার লোকসভায় পেশ তিন তালাক বিল, হুইপ জারি বিজেপির

নতুন তিন তালাক বিলে তাৎক্ষণিক তালাকের ঘটনায় মুসলমান পুরুষদের ভারতীয় দণ্ডবিধি মোতাবেক তিন বছরের সাজার সংস্থান করা হয়েছে। নতুন বিলে অবশ্য জামিনের সংস্থান রয়েছে যা আগের বিলে ছিল না। সেপ্টেম্বর মাসে তিন তালাক নিয়ে যে অধ্যাদেশ জারি হয়েছিল এই বিল সেটির বদলি হিসাবে পেশ হচ্ছে।

প্রসঙ্গত, ১৭ ডিসেম্বর যে বিলটি লোকসভায় পেশ হয়েছিল তার আগের বিলটি সংসদের নিম্ন কক্ষে পাশ হয়ে গিয়েছিল। তবে উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধীদের হট্টগোলে তা পাশ করানো যায়নি। ফলে সরকার কিছু সংশোধনী আনতে বাধ্য হয়েছে। যার মধ্যে স্বামীর জামিন নেওয়ার অধিকারের বিষয়টি রয়েছে।

সংশোধনী করে কেন্দ্র সরকার অর্ডিন্যান্স জারি করেছে। সেই অর্ডিন্যান্সের মেয়াদ হয় ছয় মাস। তবে সংসদের অধিবেশনের শুরু দিন থেকে ধরলে ৪২দিনের মধ্যে বিল পাশ করাতে হবে। নাহলে তা বাতিল হয়ে যাবে। যদিও সেক্ষেত্রে কেন্দ্র নয়া অধ্যাদেশ আনতে পারে।

নতুন আইনে তিন তালাক জামিন অযোগ্য অপরাধ হলেও অভিযুক্তকে জামিনের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। স্ত্রীকে ক্ষতিপূরণ দিতে রাজি হলে তবেই ম্যাজিস্ট্রেট মনে করলে স্বামী জামিন পাবেন। নতুন আইনে আত্মীয় ছাড়া পাড়া-প্রতিবেশী অভিযোগ দায়ের করতে পারবে না। নির্যাতিত মহিলা আদালতে নিজের সন্তানের অধিকার দাবি করতে পারবেন। শেষ অবধি ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন। এইসব বিষয় নিয়েই সংসদে আলোচনা হয়ে বিল পাশের সিদ্ধান্ত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+