জুটবে না বিরিয়ানি, চিকেন কাটলেট, নিরামিষ হতে চলেছে পার্লামেন্টের ক্যান্টিন

জুটবে না বিরিয়ানি, চিকেন কাটলেট, নিরামিষ হতে চলেছে পার্লামেন্টের ক্যান্টিন

আর মিলবে না সেই বিরিয়ানি অথবা চিকেন কাটলেটের স্বাদ। নিরামিষ আহারেই পেট ভরাতে হবে সাংসদ এবং পার্লামেন্টের কর্মীদের। কারণ এবার একেবারেই শুদ্ধ শাকাহারি হতে চলেছে সংসদের এই ক্যান্টিন। কোনও রকম আমিষ পদ আর এখানে রান্না করা হবে না।

নিরামিষ খাবার নিষিদ্ধ

নিরামিষ খাবার নিষিদ্ধ

পার্লামেন্টের ক্যান্টিন নিয়ে আরও একটি বড় পদক্ষেপ করতে চলেছে মোদী সরকার। সংসদের ক্যান্টিনও নিরামিষ হতে চলেছে। কোনও আমিষ পদ আর তৈরি হবে না এখানে। এমনই িসদ্ধান্তে সিলমোহর দিয়েছে মোদী সরকার। এযাবত পার্লামেন্টের বিরিয়ানি, চিকেন কাটলেট আর ফিশ অ্যান্ড চিপসের সুখ্যাতির অন্ত ছিল না। সাংসদরা এছাড়া আর কোনও খাবার খেতে চাইতেন না।

ভর্তুকি কমানো হয়েছে

ভর্তুকি কমানো হয়েছে

মোদী সরকার আসার পরেই ক্যান্টিনের খাবারের উপর ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেয়। কারণ একাধিক দামি খাবার সংসদের ক্যান্টিনে অত্যন্ত কম দামে পাওয়া যেত। এই নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়ে। জনগণের টাকা অতিরিক্ত খরচ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। তারপরেই ভর্তুকির পরিমান কমানোর সিদ্ধান্ত নেয় মোদী সরকার। ক্যান্টির পরিচালনার দায়িত্বে থাকা আইআরসিটিসিকে এই সেকথা জানিয়ে দেওয়া হয়েছে।

ক্যাটারিংয়ের দায়িত্ব বদল

ক্যাটারিংয়ের দায়িত্ব বদল

সূত্রের খবর খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। তাই আইআরসিটির হাত থেকে ক্যান্টির পরিচালনার দায়িত্ব সরিয়ে নেওয়া হবে। তার বদলে হলদিরাম অথবা বিকানেরওয়ালা এই দুই সংস্থার হাতে ক্যান্টির পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পাের বলে সূত্রের খবর। এই দুই সংস্থা এলে যে একেবারে নিরামিষ খাবার মিলবে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+