সংসদেও 'কাস্টিং কাউচ'! মুখ খুললেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী
কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা জনপ্রিয় নেত্রী রেণুকা চৌধুরী সংসদে কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন।
বলিউডে কাস্টিং কাউচ নিয়ে নানা সময়ে নানা কথা রটেছে। এর মধ্যে বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান কাস্টিং কাউচ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর দাবি অন্য জায়গায় যা হয় তা বলিউডে হয় না। ধর্ষণ করার পরও নিগৃহীত মহিলাকে কাজ দেয় বলিউড। যা সমাজের অন্য কোনও ক্ষেত্রে হয় না।

এই ঘটনার পর চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে। কীভাবে সরোজ খানের মতো শিল্পী এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন তা নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। আবার কতিপয় মানুষ সরোজের পাশে দাঁড়িয়েছেন।
এবার কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা জনপ্রিয় নেত্রী রেণুকা চৌধুরী সংসদে কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন। সরোজ খানের মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে রেণুকা বলেছেন, এমনটা ভাবার কারণ নেই যে সংসদে কাস্টিং কাউচ নেই। এটা সমাজের সর্বত্র রয়েছে। ভারতবাসীর উচিত এর বিরুদ্ধে সোচ্চার হওয়া।
সরোজ খান বলিউডে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলে বলেছেন, অন্তত বলিউডে ধর্ষণ হওয়ার পরও কাজ দেওয়া হয়। মহিলাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় না। তিনিও সমাজের সর্বত্র কাস্টিং কাউচ ছড়িয়ে থাকার কথা বলেন।
প্রসঙ্গত, কিছুদিন আগে তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি সেখানকার ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়ে সরব হন। নগ্ন হেঁটে প্রতিবাদ জানান। সেই প্রসঙ্গেই সরোজ বলেন, সমাজের সব ক্ষেত্রে এটা হচ্ছে। তাহলে শুধু সিনেমা জগতের পিছনে পড়ে রয়েছেন কেন? আর এটা মেয়েদের উপরে নির্ভর করে সে কী চাইছে। আপনি ধরা দিতে চাইলে দিতে পারেন। না দিতে চাইলে কেউ কিছু করবে না।
গতবছর থকে হলিউডে যৌন হেনস্থা ও কাস্টিং কাউচ নিয়ে শোরগোল চলছে। হার্ভে উইনস্টেইনের নামে একাধিক যৌনকেচ্ছা সামনে এসেছে। তারপর থেকেই #MeToo ক্যাম্পেন চালু হয়। সেখানে সমাজের সমস্ত ক্ষেত্রের মহিলারা নানা দেশ থেকে প্রতিবাদ জানিয়েছেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications