সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে কবে থেকে? কবে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী? জেনে নিন দিনক্ষণ

সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে কবে থেকে? কবে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী? জেনে নিন দিনক্ষণ

একদিকে করোনা সংক্রমণের থার্ড ওয়েভ আরেক দিকে ৫ রাজ্যের বিধানসভা ভোট। এই দুইয়ের আবহেই এবার ৩১ জানুয়ারি থেকে বসতে চলেছে কেন্দ্রের বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোটের আর বেশি দেরি নেই। ২০২৪ সালে লোকসভা ভোট। সেকথা মাথায় রেখেই যে মোদী সরকার বাজেট পেশ করবে তাতে কোনও সন্দেহ নেই। করোনা মহামারী পরিস্থিতিতে আরও একটি বাজেট অধিবেশন। কোন দিকে বেশি গুরুত্ব দেবে মোদী সরকার সেদিকেই নজর রয়েছে সকলের।

৩১ জানুয়ারি থেকে বাজেট অধিবেশন

৩১ জানুয়ারি থেকে বাজেট অধিবেশন

বাজেট অধিবেশন শুরু হতে চলেছে ৩১ জানুয়ারি থেকে। দিন ঘোষণা করে দিল মোদী সরকার। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে গোটা দেশে বাজেট অধিবেশনের দিন বদলে দিয়েছিল। আগে মার্চ মাসে পেশ করা হত বাজেট। মোদী ক্ষমতায় এসে সেই দিনের পরিবর্তন ঘটিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন করে দিয়েছে। ১ ফেব্রুয়ারি গোটা দেশের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদী ক্ষমতায় আসার পর বােজট পেশের আরেকটি পরিবর্তন ঘটিয়েছেন। তিনি আলাদা করে আর রেল বাজেট পেশ করেন না। একদিনেই বাজেট পেশ করা হয়।

ওমিক্রন সংক্রমণের প্রভাব

ওমিক্রন সংক্রমণের প্রভাব

করোনা মহামারী আবহে আরেকটি বাজেট অধিবেশন। গত বাজেট অধিবেশনে তেমন কোনও করের বোঝা বা দাম বৃদ্ধি হয়নি। তবে একাধিক ক্ষেত্রের বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যেমন একাধিক ব্যাঙ্কের বেসরকারিকরণ সেই সঙ্গে এলআইসির মত একটি সংস্থারও বেসরকারিকরণ করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে রেপোরেটেরও পরিবর্তন ঘটানো হয়নি। স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছিল। এবার কোন দিকে বেশি জোর দেবে কেন্দ্র সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে ওমিক্রন সংক্রমণের প্রভাব এবারের বাজেটে থাকবে বলে মনে করা হচ্ছে।

৫ রাজ্যের ভোটের চাপ

৫ রাজ্যের ভোটের চাপ

বাজেট অধিবেশন ভাল করে শেষ হওয়ার আগেই শুরু হয়ে যাবে ৫ রাজ্যের বিধানসভা ভোট। কাজেই সেকথা মাথায় রেখে একাধিক জনমোহনী পদক্ষেপের কথা ঘোষণা করতে পারে মোদী সরকার। এমনই মনে করা হচ্ছে। তবে করোনা সংক্রমণের কারণে কেন্দ্রের কোষাগারে ঘাটতি বেড়েছে। জিএসটি আদায়ের সংখ্যা কমেছে। কাজেই পুরোটাই জনমোহনী করবেন কিনা সেটাও সন্দেহের। তবে ২০২৪-র লোকসভা ভোটের কথা ভেবে কিছুটা হলেও পদক্ষেপ করতে পারে মোদী সরকার।

করের বোঝা কি বাড়বে

করের বোঝা কি বাড়বে

এবারের বাজেট অধিবেশনে েয পেট্রোল -ডিজেলের দাম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধিরকারণে নভেম্বর মাসে রেকর্ড মুদ্রাস্ফীতি দেখেছে গোটা দেশ। গত ১২ বছরে রেকর্ড মুদ্রাস্ফীতি হয়েছিল। তারপরেই ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই পরিস্থিতি কতদিন চলবে সেটা নিয়ে সওয়াল তুলবেন বিরোধীরা তাতে কোনও সন্দেহ নেই। প্রসঙ্গত উল্লেখ্য ৫ রাজ্যের ভোটের কারণে গত ৬৯ দিনে এক টাকাও দাম বাড়েনি জ্বালানি তেলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+