Parineeti Chopra-Raghav Chadha Wedding: আর কয়েক ঘণ্টা পরেই বেরোবে বারাত, দুই মু্খ্যমন্ত্রী আসছেন বিয়েতে
উদয়পুরে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল পরিনীতি চোপড়া এবং রাঘব চড্ডার। অতিথিরা সকাল থেকেই আসতে শুরু করে দিয়েছেন উদয়পুরে। ইতিমধ্যেই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন সেখানে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান পৌঁছে গিয়েছেন সেখানে।
দুপুর দেড়টা নাগদ বেরোবে বারাত। রাজস্থানে দুটি হোটেল বুক করা হয়েছে। তাজ লীলা প্যালেস এবং লেক প্যালেস হোটেল। তাজ লীলা প্যালেসে মহারাজা স্যুইটও বুক করা হয়েছে। যার প্রতিরাতের খরচ ১০ লক্ষ টাকা। গত পরশু থেকে শুরু হয়ে গিয়েছিল বিয়ের প্রস্তুতি। দুই পরিবারই হাজির হয়ে গিয়েছেন উদয়পুরে। দিল্লিতে বসেছিল মেহেন্দির আসর।

গতকাল সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান। একের পর এক অতিথিরা গতকাল থেকে আসতে শুরু করেছেন সেখানে। দুটি হোটেলই সাজিয়ে তোলা হয়েছে। আজ সকাল থেকে একের পর এক ভিভিআইপি অতিথিরা ভিড় করতে শুরু করে দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য একটা সময়ে পরিণীতি চোপড়া মন্তব্য করেছিলেন তিনি কোনও রাজনৈতিক নেতাকে বিয়ে করবেন না। সেই রাজনৈতিক নেতাকেই বিয়ে করছেন তিনি।
আপের রাজ্যসভার সংসদ রাঘব চড্ডা। কয়েক মাস আগেই দিল্লিতে তাঁদের বাগদান পর্ব হয়ে গিয়েছিল। তারপর থেকেই বিয়ে কবে হবে তাই নিয়ে জল্পনা শুরু হয়। তারপরেই জানা যায় প্রিয়াঙ্কা চোপড়ার মতোই রাজস্থানে বিয়ের আসর বসাবেন তিনি। তবে যোধপুর প্যােলস নয় উদয়পুর প্যালেসে বসছে বিয়ের অনুষ্ঠান।
ইতিমধ্যেই ভিভিআইপি অতিথিরা আসতে শুরু করেছেন বিয়ের অনুষ্ঠানে। সানিয়া মির্জা, হরভজন সিং, করণ জোহর উপস্থিত হয়েছেন সেখানে। তবে প্রিয়াঙ্কা চোপড়া উপস্থিত থাকতে পারবেন না অনুষ্ঠানে। তবে তাঁর মা মধু চোপড়া এবং ভাই সিদ্ধার্থ চোপড়া প্রথম থেকেই রয়েছেন বিয়ের অনুষ্ঠানে।












Click it and Unblock the Notifications