মেয়েকে বিষ খাওয়ালেন বাবা-মা! কারণ শুনলে শিউরে উঠবেন

ছ'ঘণ্টা ধরে মাটিতে পড়ে থেকে অসম্ভব যন্ত্রণায় কাতরাচ্ছিল কুড়ি বছরের সুষমা। ততক্ষণে তাঁর শরীরে বিষক্রিয়া হয়ে গিয়েছে। অভিযোগ, তাঁর বাবা নিজের হাতে, জোর করে সুষমার মুখে ঢুকিয়ে দিয়েছিলেন বিষ।

ছ'ঘণ্টা ধরে মাটিতে পড়ে থেকে অসম্ভব যন্ত্রণায় কাতরাচ্ছিল কুড়ি বছরের সুষমা। ততক্ষণে তাঁর শরীরে বিষক্রিয়া হয়ে গিয়েছে। অভিযোগ, তাঁর বাবা নিজের হাতে, জোর করে সুষমার মুখে ঢুকিয়ে দিয়েছিলেন বিষ। আর মেয়ের মৃত্যুর প্রতিটা মুহুর্ত তাকিয়ে দেখেছেন তিনি! এই হত্যার মূল কারণ, সুষমা এক দলিত সম্প্রদায়ের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিল। পুলিশে গ্রেফতার করেছে সুষমার বাবাকে।

মেয়েকে বিষ খাওয়ালেন বাবা-মা! কারণ শুনলে শিউরে উঠবেন

জাতপাতের বিভেদের কুংসস্কারের বশবর্তী হয়ে মাইসুরুর সুষমার বাবা কুমার গৌড়া , মেয়েকে হত্যা করেছে বলে অভিযোগ। জানা যাচ্ছে গোটা ঘটনাই 'অনার কিলিং' এর নামান্তর। কারণ , নিচু জাতের ছেলের সঙ্গে তাঁদের মেয়ের সম্পর্ক ,কিছুতেই মানতে পারছিল না কুমার গৌড়া। এদিকে, ঘটনার পর থেকে নিখোঁজ সুষমার মা ও কাকা। পুলিশের কাছে অভিযোগ যায় ,যে এই হত্যাকাণ্ডে সুষমার বাবাকে সাহায্য করেছিল তারা।

পুলিশের দাবি, শুধু মেয়েকে হত্যা করাই নয়, সেই সঙ্গে খুনের প্রমাণ লোপাটেও কুমার গৌড়াকে সাহায্য করেছিল সুষমার মা। এর আগে, বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করতে বলা হয় সুষমাকে। সুষমা তাতে রাজি না হওয়াতেই 'শাস্তি' হিসাবে মেরে ফেলা হয় বছর ২০ এর ওই মেয়েকে। পুলিশি জেরার মুখে এমনটাই জানিয়েছে সুষমার বাবা। জানা গিয়েছে, কমলা লেবুর রসের মধ্যে বিষ মিশিয়ে মা-বাবা মিলে মেয়ে সুষমাকে খাইয়ে দেয়। তারপরই মাটিতে লুটিয়ে কাতরাতে থাকে সে। আর মেয়ের মৃত্যুর এই মর্মান্তিক দৃশ্য দেখতে থাকেন তার বাবা মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+