বায়ুসেনাকে কুর্ণিশ! মিরাজের নামে নামকরণ সদ্যোজাতর
বায়ুসেনাকে কুর্ণিশ জানিয়ে সদ্যোজাতর নাম রাখা হল 'মিরাজ'। এই ঘটনা রাজস্থানের রাঠৌর পরিবারের। যে পরিবার শ্রদ্ধা ও সম্মান জানিয়েছে ভারতীয় বায়ুসেনাকে।
বায়ুসেনাকে কুর্ণিশ জানিয়ে সদ্যোজাতর নাম রাখা হল 'মিরাজ'। এই ঘটনা রাজস্থানের রাঠৌর পরিবারের। যে পরিবার শ্রদ্ধা ও সম্মান জানিয়েছে ভারতীয় বায়ুসেনাকে। উল্লেখ্যস, পাকিস্তানেক মাটিতে বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল মিরাজ ২০০০-এর ১২ টি যুদ্ধ বিমান। আর সেই ঘটনাকে কুর্ণিশ জানাতেই এই নামকরণ।

সদ্যোজাত মিরাজ রাঠৌরের বাবা এসএস রাঠৌর জানিয়েছেন, পাকিস্তানে মিরাজ বিমানগুলি যেভাবে হামলা চালিয়েছে, তাকে স্মরণ করেই এই নামকরণ। পরিবারের আশা , সদ্যোজাত যোগ দেবে সেনায়। উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি ভোর রাত ৩:৩০ মিনিট নাগাদ ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০ এর ১২ টি বিমান যখন হামলার জন্য পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পড়ে, তখন তার আঁচ করেছিল পাকিস্তান। জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার ওয়ার্স্টার্ন কমান্ডের তরফে এই জবাবি হামলা চলে। ভারতের গোয়ালিয়ার এয়ারবেস থেকে ওড়ে বিমানগুলি। এদিকে, তার জবাব দিতে ব্যর্থ হয়েছে তারা। ১২ টি মিরাজের বিশাল আকারের সামনে ফিকে হয়ে যায় পাকিস্তানের এফ ১৬ যুদ্ধ বিমান।
Ajmer: Parents name their newborn 'Mirage' to pay tribute to Air force for yesterday's strike on terror camps in Balakot. S S Rathore, father says,"We named our child Mirage Rathore to commemorate strike on Pak by Mirage jets. We hope he'll join security forces when he grows up" pic.twitter.com/2cWLAAxT9M
— ANI (@ANI) February 27, 2019
জানা যায়, পাকিস্তানের মাটিতে এই হামলায় ৩০০ পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছে অন্তত। ধ্বংস হয়েছে জঙ্গি সংগঠন হিজবুলের কন্ট্রোল রুম। বালাকোট, চাকোটি, মুজাফফরাবাদের মতো জায়গায় বিধ্বংসী বিমান হানা আনে ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০।












Click it and Unblock the Notifications