বিজেপিতে যোগ দিচ্ছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, গেরুয়া শিবিরে মিশে যাবে পিএলসি

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং সোমবার বিজেপিতে যোগ দেবেন। শুক্রবার দিল্লিতে ক্যাপ্টেন অমরিন্দর সিং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। তারপরেই সোমবার সকালে তাঁর রাজনৈতিক দল পিএলসির তরফে ঘোষণা করা হয়, অমরিন্দর সিং বিজেপিতে যোগদান করতে চলেছেন।তাঁর নতুন রাজনৈতিক দল পঞ্জাব লোক কংগ্রেস বা পিএলসি বিজেপির সঙ্গে মিশে যাবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, দিল্লিতে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও অন্যান্য শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন।

 অমিত শাহের সঙ্গে বৈঠক

অমিত শাহের সঙ্গে বৈঠক

শুক্রবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং টুইট করেছিলেন। সেখানে তিনি বলেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা, পাঞ্জাবের মাদক ও সন্ত্রাসবাদ বৃদ্ধি এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে।' প্রসঙ্গত, পঞ্জাবের বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে তিনি কংগ্রেস ছাড়েন। সে সময় থেকেই তাঁর বিজেপি যোগদানের জল্পনা দেয়। যদিও তিনি নিজের দল তৈরি করেন। অবশেষে সেই জল্পনাকে স্বীকৃতি দিয়েই তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন।

পিএলসির একাধিক নেতার বিজেপিতে যোগদান

পিএলসির একাধিক নেতার বিজেপিতে যোগদান

ক্যাপ্টেন আমরিন্দর সিংয়ের রাজনৈতিক দল পঞ্জাব লোক কংগ্রেসের মুখপাত্র প্রিতপাল সিং বালিয়াওয়াল জানিয়েছেন, সাতজন প্রাক্তন বিধায়ক এবং একজন প্রাক্তন সাংসদ, যাঁরা কংগ্রেস ছেড়ে পিএলসিতে যোগ দিয়েছিলেন, তাঁরাও বিজেপিতে যোগ দেবেন। চণ্ডীগড়ে পৃথক একটি অনুষ্ঠানে পিএলসির অন্যান্য নেতা ও কর্মীরা বিজেপিতে যোগ দেবেন বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার দিল্লিতে বিজেপির সভাপতি জেপি নাড্ডা ও দলের অন্যান্য সর্বভারতীয় নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন।

লন্ডন থেকে ফেরার পরেই ঘোষণা

লন্ডন থেকে ফেরার পরেই ঘোষণা

ক্যাপ্টেন অমরিন্দর সিং সম্প্রতি লন্ডন থেকে ফিরেছেন। সেখানে মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়। লন্ডন থেকে ফেরার পরেই তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। তারপরেই তাঁর রাজনৈতিক দলের তরফে বিজেপিতে যোগ দানের ঘোষণা আসে। অমিত শাহের বৈঠকের কয়েকদিন আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন। পঞ্জাবের দুই বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পাতিয়ালা রাজ পরিবারের বংশধর।

কংগ্রেস ছাড়ার পর থেকেই জল্পনা

কংগ্রেস ছাড়ার পর থেকেই জল্পনা

২০২১ সালের সেপ্টেম্বরে ক্যাপ্টেন অমরিন্দর সিং পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন। এরপরেই তিনি কংগ্রেস ছাড়েন। ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেস ছাড়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। সেই সময় তাঁর বিজেপি যোগদানের সম্ভাবনা দেখা দেয়। কিন্তু পঞ্জাব লোক কংগ্রেস নামের একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন। চলতি বছরের শুরুর দিকে পঞ্জাবের বিধানসভা নির্বাচনে তাঁর রাজনৈতিক দল যোগদান করে। নির্বাচনে তিনিও অংশগ্রহণ করেন। অন্যদিকে, অমরিন্দর সিংয়ের ইস্তফার পর রণজিৎ সিং চান্নিকে কংগ্রেসের তরফে পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী করা হয়। ২০২২ সালে পঞ্জাবে বিধানসভা নির্বাচনে জয়ী হতে পারেননি রণজিৎ সিং চান্নি। তবে অমরিন্দর সিং ও আপের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান জয়ী হন। বর্তমানে পঞ্জাবে আপ সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+