গভীররাতে আগুনের গ্রাসে ট্রেন, জোর বাঁচলেন টাটানগরমুখী ট্রেনের কয়েক হাজার যাত্রী
গভীররাতে আগুনের করাল গ্রাসে ধ্বংস হয়ে গেল ট্রেনের একটি কামরা। বাকি কামরাগুলিতে আগুন ছড়ানোর আগেই তা প্রতিরোধ করা যায়।
গভীররাতে আগুনের করাল গ্রাসে ধ্বংস হয়ে গেল ট্রেনের একটি কামরা। বাকি কামরাগুলিতে আগুন ছড়ানোর আগেই তা প্রতিরোধ করা যায়। অগ্নিদগ্ধ কামরাটাকে ট্রেনের অন্যান্য কামরা থেকে আলাদা করতে সক্ষম হব ট্রেনের কর্মীরা। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ইল্ট-গোদাবারী জেলার একটি স্টেশনে। যে ট্রেনে এই ঘটনা তা যশবন্তপুর থেকে টাটানগর যাচ্ছিল। ট্রেনটি সুপারফাস্ট বলে রেল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় বিজয়ওয়াড়া সেকশনে রেল চলাচল সাময়িকভাবে ব্যহত হয়।

গভীররাতে আচমকাই সুপারফাস্ট ট্রেনটির প্যান্ট্রি-কারে আগুন দেখতে পান কর্মীরা। ট্রেন থামিয়ে আগুন নেভানোর চেষ্টা চলে। কিন্তু, আগুন দ্রুত ছড়িয়ে যে থাকে। শেষমেশ প্যান্ট্র-কারটিকে অন্য়ান্য কামরা থেকে আলাদা করে দেওয়া হয়। জল দিয়ে আগুন নেভানো গেলেও ততক্ষণে প্যান্ট্রি-কারটি জ্বলে পুরো খাক হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ ও রেলের কর্তারা ছুটে যান। বিজয়ওড়া ও ভাইজ্য়াগ রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। কী ভাবে প্যান্ট্রি-কারে আগুন লাগল তা এখনও জানা যায়নি।












Click it and Unblock the Notifications