তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী পন্নিরসেলবম

দুর্নীতি মামলায় গতকালই আদালত চার বছরের কারাদণ্ড দিয়েছে জয়ললিতাকে। তাঁকে ১০০ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। সাজা শুনে অসুস্থ হয়ে পড়েছিলেন জয়ললিতা। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে একটু সুস্থ হওয়ার পরই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান জয়ললিতা। সারা রাত কাটে জেলে। জেলের খাবার তিনি মুখে তোলেননি। ঘুমোননি। অস্থিরভাবে পায়চারি করেছেন।
আরও পড়ুন: জয়ললিতার চার বছরের জেল, ১০০ কোটি টাকা জরিমানা, ছাড়তে হবে পদও
রাতে জয়ললিতা পদত্যাগ করায় তাঁর গোটা মন্ত্রীসভাও অনুরূপ সিদ্ধান্ত নেয়। গভীর রাতে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন জয়ার মন্ত্রীরা। রবিবার সকালে সদ্যপ্রাক্তন চার মন্ত্রী তথা এআইএডিএমকে হেভিওয়েট পন্নিরসেলবম, নাথম বিশ্বনাথন, আর বৈত্তীয়লিঙ্গম, এডপ্পডি পালনিস্বামী কারাগারে দেখা করতে যান আম্মার সঙ্গে। সেখানেই তিনি মুখ্যমন্ত্রী পদে পন্নিরসেলবমের নাম ঘোষণা করেন।
নতুন মন্ত্রীসভায় কে কে থাকবেন, তার তালিকা তিনি তুলে দেন পন্নিরসেলবমের হাতে। এ দিন দুপুরে এআইএডিএমকে দলের পরিষদীয় বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে পন্নিরসেলবমের নাম ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী হিসাবে। বিকেলে রাজ্যপাল রোসাইয়ার কাছে গিয়ে সংশ্লিষ্ট সিদ্ধান্তের কথা জানিয়ে আসেন তিনি।
এদিকে, ব্যাঙ্গালোরের আদালত যে সাজা দিয়েছে, তার বিরুদ্ধে সোমবারই কর্নাটক হাই কোর্টে আপিল করবেন জয়ললিতা। হাই কোর্ট কী সিদ্ধান্ত শোনায়, সেটাই এখন দেখতে হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications