বিজেপি ছাড়ছেন পঙ্কজা মুণ্ডে? ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
মহারাষ্ট্রে শিবসেনা সরকার গড়ার পর থেকেই এমন একটা বেসুরো শোনাচ্ছিল বিজেপি নেত্রী পঙ্কজা মুণ্ডেকে। সোমবার তাঁর ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
মহারাষ্ট্রে শিবসেনা সরকার গড়ার পর থেকেই এমন একটা বেসুরো শোনাচ্ছিল বিজেপি নেত্রী পঙ্কজা মুণ্ডেকে। সোমবার তাঁর ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। নিজের টুইটার অ্যাকাউন্টের বায়ো থেকে বাদ দিয়েছেন বিজেপি শব্দটি। তার পরিবর্তে সাধারণ একটি লাইল ট্যাগ করেছেন। তাই নিয়ে মতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কী বিজেপির সঙ্গে সম্পর্ক ভাঙতে চলেছেন পঙ্কজা মুণ্ডে।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কজা মুণ্ডে ফেসবুক পোস্টে নিজের অনুগামীদের নিয়ে ১২ তারিখ মিছিল করার কথা জানিয়েছেন। অনুগামীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন ১২ তারিখের জন্য প্রস্তুত থাকুন। সেদিন আপনাদের মুখোমুখি হব আমি। এখন আমি আমার সঙ্গে কিছুটা সময় কাটাতে। কিছু প্রশ্ন আছে। সেগুলি মিটিয়ে নিতে চাইছি। আমার পরবর্তী পদক্ষেপ কী হবে? আমার কতটা ক্ষমতা আছে? মানুষ কি চাইছে? এই সব নিয়ে একটু ভাবনা চিন্তা করতে চাইছি।
বিধানসভা ভোটে নিজের কেন্দ্রেই এনসিপি প্রার্থী ধনঞ্জয় পণ্ডিতরাও মুণ্ডের কাছে ৩০০০ ভোটে হেরেছিলেন প্রিয়াঙ্কা। তারপরে ক্যামেরার সামনেই কান্নায় ভেেঙ পড়েছিলেন। সেই ভিিডও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও ফেসবুক পোস্টে নিজের হারের দায় নিয়েছিলেমন তিনি। তার পর থেকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি পঙ্কজাকে।












Click it and Unblock the Notifications