বিপজ্জনক ভাবে ঝুঁকে রয়েছে বেঙ্গালুরুর একটি চারতলা আবাসন, আতঙ্ক আবাসিকদের মধ্যে
বিপজ্জনক ভাবে ঝুঁকে রয়েছে বেঙ্গালুরুর একটি চারতলা আবাসন, আতঙ্ক আবাসিকদের মধ্যে
বিপর্যয়ের মুখে বেঙ্গালুরুর একটি চারতলা আবাসন। বর্তমানে বিপজ্জনক ভাবে ওটি ডানদিকে হেলে রয়েছে বলে জানা যাচ্ছে। আর এর ফলেই চরম আতঙ্ক দেখা দিয়েছে ওই আবাসনের বাসিন্দাদের মধ্যে।

সূত্রের খবর, এদিন হিবল কেম্পাপুরার বিনায়ক নগর রাস্তায় অবস্থিত আবাসিক বিল্ডিংটিতে হঠাত্ই কাঁপতে শুরু করে এবং ক্রমশ ঝুঁকে পড়তে থাকে। পাঁচ বছর আগে ওই এলাকায় বিল্ডিংটি নির্মিত হয় বলে জানা যাচ্ছে। বিপজ্জনক অবস্থায় থাকা বিল্ডিংটির ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এদিকে ইতিমধ্যেই আবাসনের মধ্যে থাকা প্রায় সমস্ত আবাসিকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রায় ৮ টি পরিবার গোটা আবাসন জুড়ে এতদিন বসবাস করতো বলে জানা গিয়েছে। পাশাপাশি আশেপাশের প্রায় ৩০ টি বিল্ডিংয়ের বাসিন্দাদের সাময়িক ভাবে বাসস্থান পরিবর্তন জন্য প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।
Leaning building of Bengaluru: 31 flee as structure tilts https://t.co/NpmASVmPZ4 pic.twitter.com/10ic2r7h9j
— Quickclarity (@quickclarity) February 6, 2020
এই বিল্ডিং বিপর্যয়ের জন্য কর্তৃপক্ষ অবৈধ নির্মাণকেই সন্দেহ করছে বলেও জানা গেছে। ইতিমধ্যে পুরো ঘটনার জন্য আবাসনের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, তার বিরুদ্ধে প্রধান অভিযোগ আবাসনটি নির্মাণের আগে তিনি প্রশাসনের অনুমতি নেননি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications