Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা রাখার হুমকি ফোনে আতঙ্ক, তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবস্থা

কেরলের রাজধানী তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবস্থা। বোমা রাখার উড়ো ফোনে এই জরুরি অবস্থা জারি করা হয়। মুম্বই থেকে আসা এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা রাখা আছে বলে জানানো হয়। এই ফোনের পরেই যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। যদিও আতঙ্কের জেরে বিমানবন্দর জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

বিমানবন্দর থেকে বলা হয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর ৬৫৭ তিরুবনন্তুপুরম বিমানবন্দরে অবতরণ করার পরেই জরুরি অবস্থার কথা ঘোষণা করা হয়েছে। বিমানটিকে সরিয়ে আইসোলেশন বে-তে রাখা হয়। বিমান থেকে জরুরি ভিত্তিতে যাত্রীদের সরানো হয়। তারপরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

bomb threat flight

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আইসোলেশন বে-তে নিয়ে বিমানটিতে পরীক্ষা করা হচ্ছে। জানা গিয়েছে, মুম্বই-তিরুবনন্তপুরম বিমানের পইলট বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বোমার উপস্থিতির কথা জানিয়েছিলেন। তারপরেই বিমানবন্দরে জরুরি অবস্থার ঘোষণা করা হয়। তবে পাইলট কোথা থেকে এই তথ্য পেয়েছিলেন, তা এখনও নিশ্চিত করা যায়নি। অর্থাৎ হুমকির উৎস ও অন্য বিবরণ সম্পর্কে তথ্য এখনও জানা যায়নি।

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি সকাল ৮.১০-এ তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু বোমা রাখার খবরে সেটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। বিমানটি মুম্বই থেকে ভোর ৫.৪৫-এ উড়েছিল বলে জানা গিয়েছে। সকাল ৭.৩৬-এ বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

মুম্বই থেকে তিরুবনন্তপুরম যাওয়ার বিমানে যাত্রী ছিলেন ১৩৫ জন। তাঁরা সবাই অক্ষত রয়েছেন। তবে হুমকি ফোনের ঘটনায় বিমানবন্দরের কোনও কাজে প্রভাব পড়েনি বলেই দাবি করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+