আরও বাড়ছে আতঙ্ক! ফুসফুসেই সর্বাধিক আঘাত হানছে ডেল্টা প্লাস, বলছেন বিশেষজ্ঞরা

আরও বাড়ছে আতঙ্ক! ফুসফুসেই সর্বাধিক আঘাত হানছে ডেল্টা প্লাস, বলছেন বিশেষজ্ঞরা

আশা-আশঙ্কার দোলাচলের মাঝেই করোনার বর্তমানে বিজ্ঞানীদের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। গত ১১ই জুন করোনার নব ভ্যারিয়েন্ট হিসেবে চিহ্নিত হয়েছে ডেল্টা প্লাস। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্ট্রেন হিসেবেও দাগিয়ে দেওয়া হয়েছে এই প্লাস ভ্যারিয়েন্টকে। ফুসফুসীয় কোষের প্রতি প্রবল আকর্ষণ রয়েছে ডেল্টা প্লাসের, যদিও এর অর্থ এই নয় যে ডেল্টা প্লাস অধিক সংক্রামক বা অধিক প্রাণঘাতী, স্পষ্ট জানিয়েছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রূপ অন ইমিউনাইজেশনের (এনটিএজিআই) করোনাভাইরাস ওয়ার্কিং দলের প্রধান ডঃ এন কে অরোরা।

ডেল্টা প্লাসেও এগিয়ে সেই মহারাষ্ট্র

ডেল্টা প্লাসেও এগিয়ে সেই মহারাষ্ট্র

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত ১২ রাজ্যে ৫১টি ডেল্টা প্লাস সংক্রমণের খবর মিলেছে এবং এই স্ট্রেনের সংক্রমণেও তালিকায় প্রথম মহারাষ্ট্র। এ প্রসঙ্গে এনটিএজিআই প্রধান ডঃ এন কে অরোরার মত, "ফুসফুসের অন্তর্গত মিউকসাল লাইনিংয়ে আক্রমণের ঝোঁক রয়েছে ডেল্টা প্লাসের। ফুসফুসে আক্রমণের ক্ষেত্রে অন্যান্য স্ট্রেনের থেকে ডেল্টা অধিক সম্ভাবনাময় হলেও ডেল্টা যে অধিক ক্ষতিসাধন করছে, তা স্পষ্ট নয়। পাশাপাশি ডেল্টার জেরে সংক্রমণ বা প্রাণনাশ যে বাড়ছে, তারও কোনো সুস্পষ্ট ইঙ্গিত মেলেনি।"

ভ্যাকসিনের জেরে ডেল্টার আক্রমণ মৃদু থেকে মৃদুতর

ভ্যাকসিনের জেরে ডেল্টার আক্রমণ মৃদু থেকে মৃদুতর

চিকিৎসকদের মতে, এখনও পর্যন্ত ডেল্টা প্লাসের কেস বহুল পরিমাণে পরিলক্ষিত না হওয়ার ফলে সংক্রমণের বিষয়ে স্পষ্ট ধারণা সম্ভব নয়। যদিও ভ্যাকসিনের এক বা দুই ডোজের ফলে যে ডেল্টার আক্রমণ বেশ স্তিমিত হয়ে পড়ছে, তা জানিয়েছেন করোনাবিদরা। সংক্রমণের ব্যাপকতা চোখে না পড়লে সম্ভব নয় ডেল্টার আচরণ বোঝা, ফলত দরকার কড়া নজরদারি, জানিয়েছেন ডঃ এন কে অরোরা। তাঁর মতে, "বহু আক্রান্তের শরীরে ডেল্টা প্লাস থাকলেও উপসর্গহীনতার জেরেই হয়তো ধরা পড়ছে না অধিকাংশ রোগী।"

ডেল্টাকে রুখতে 'মাইক্রো-প্ল্যান'

ডেল্টাকে রুখতে 'মাইক্রো-প্ল্যান'

ডঃ অরোরার সাফ কথা, "জিনোম সিকোয়েন্সিংয়ের দৌলতে আগের চেয়েও অনেক তাড়াতাড়ি ধরা পড়েছে ডেল্টা প্লাসের বাড়বাড়ন্ত। স্বভাবতই সকল রাজ্যকে আগাম সতর্ক করা হয়েছে।" আগে থেকে সতর্ক করার ফলশ্রুতিতে জেলা ভিত্তিতে 'মাইক্রো-প্ল্যান' ছকে ফেলার দিকে এগোচ্ছে রাজ্যগুলি,জানান ডঃ অরোরা। পাশাপাশি রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়িয়ে ডেল্টাকে রুখে দেওয়ার অব্যর্থ ব্রহ্মাস্ত্র হিসেবে টিকাকরণকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এ প্রসঙ্গে টিকাকরণ প্রক্রিয়া দ্রুত করার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য স্বাস্থ্যমন্ত্রকগুলি।

 ডেল্টার হাত ধরেই কি তৃতীয় ঢেউয়ের আগমন?

ডেল্টার হাত ধরেই কি তৃতীয় ঢেউয়ের আগমন?

এদিকে ডেল্টা প্লাসের মতো নব স্ট্রেনের আগমনে বহু মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ডেল্টার হাত ধরেই ভারতে ঢুকে পড়বে কোভিডের তৃতীয় জোয়ার? এর সোজা উত্তর দিয়েছেন ডঃ অরোরা। করোনাবিদের মতে, "নব স্ট্রেনের হাত ধরে কোভিডের আগামী ঢেউয়ের প্রবেশের সমূহ সম্ভাবনা রয়েছে। তবে সেই স্ট্রেন ডেল্টা প্লাসই হবে কি না, সে বিষয়ে এখনও গবেষণার দরকার। সাধারণত স্ট্রেনের দুই-তিনটি বৈশিষ্ট্যের উপর এই সম্ভাবনা নির্ভর করছে, সেগুলি খতিয়ে না দেখে কিছুই বলা সম্ভব নয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+