সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেসে ধোঁয়ায় আতঙ্ক, থামানো হল ট্রেন! উত্তর প্রদেশে আগুনে গাড়ি থেকে লাফ যাত্রীদের
বাহানাগা বাজারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই একই দিনে দুটি দুর্ঘটনার খবর। একটি ক্ষেত্রে ধোঁয়ার জেরে আতঙ্ক। ট্রেন থামিয়ে দেওয়া হয় ওড়িশার ব্রহ্মপুরে। অন্যদিকে উত্তর প্রদেশের ভারওয়ারি রেল স্টেশনের কাছে। সেখানে চলন্ত ট্রেন থেকে যাত্রীরা লাফিয়ে পড়েন।
এদিন সেকেন্দ্রাবাদ আগরতলা এক্সপ্রেসের বি-ফাইভফ এসি কোচ থেকে ধোঁয়া বের হতে থাকলে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এরপরেই রেলের কর্মীরা ওড়িশার ব্রহ্মপুর স্টেশনে ট্রেন থামাতে বাধ্য হন। সঙ্গে সৎঙ্গে ধোঁয়া নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন রেলমন্ত্রীরা। কিন্তু সেখানকার বৈদ্যুতিন যন্ত্রাংশ বিকল হওয়ায় যাত্রীরা সেখানে উঠতে অস্বীকার করেন।

পূর্ব উপকূল রেলের তরফে জানানো হয়েছে, বি-ফাইভ কোচে ধোঁয়া সমস্যা তৈরি হলেও পরে তা ঠিক করা হয়। তবে যাত্রীদের কোচ বদলের দাবি নিয়ে তারা কিছু বলেনি। ধোঁয়া নিয়ন্ত্রণের পরে ট্রেনটি ব্রহ্মপুর স্টেশন ছেড়ে যায় বলেও জানানো হয়েছে।
অন্যদিকে এদিন উত্তর প্রদেশের কৌশাম্বি জেলার কোখরাজের ভারওয়ারি স্টেশনের কাছে কৌশম্বী-শিয়ালদহ এক্সপ্রেসে আগুন দেখতে পেয়ে বেশ কয়েকজন যাত্রী চলন্ত ট্রেনের কমরা থেকে ঝাঁপ দেন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, শর্ট সার্কিট থেকে ১২৯৮৭ কৌশম্বী-শিয়ালদহ এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটে। আতঙ্কিত যাত্রীরা চেন টেনে ট্রেন থামান।

ট্রেন থামলে বেশ কিছু যাত্রী আতঙ্কিত হয়ে ট্রেনের জানালা দিয়ে লাফিয়ে পড়েন। যদিও তাঁরা সুস্থ আছেন বলে জানা গিয়েছে।
ওড়িশার বালেশ্বরের কাছে বানানাগা বাজার স্টেশনে গত শুক্রবার সন্ধেয় দেশের সব থেকে ভয়াবহ দুর্ঘটনার মধ্যে একটি ঘটে। সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত সরকারি মতে ২৭৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাটা প্রায় বারোশো। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছে সেই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই।












Click it and Unblock the Notifications