প্রেম করে বিয়ের জের! বিহারে পঞ্চায়েতের মাতব্বরির ছবি হল ভাইরাল
প্রেম করে বিয়ে করায় বিহারের সুপল জেলার বারাহারায় পঞ্চায়েতের মোড়লদের মাতব্বরি। যুবককে কান ধরে ওঠ-বস করতে বাধ্য করা হয়। তাঁর স্ত্রীকে সর্ব সমক্ষে থুতু চাটতে বাধ্যকরে পঞ্চায়েতের মোড়লরা।
প্রেম করে বিয়ে করায় বিহারের সুপল জেলার বারাহারায় পঞ্চায়েতের মোড়লদের মাতব্বরি। যুবককে কান ধরে ওঠ-বস করতে বাধ্য করা হয়। তাঁর স্ত্রীকে সর্ব সমক্ষে থুতু চাটতে বাধ্যকরে পঞ্চায়েতের মোড়লরা। ঘটনার পরেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

সুপলের পুলিশ সুপার মৃত্যুঞ্জয় কুমার চৌধুরী জানিয়েছেন, ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মেয়েটির ঠাকুমা ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পাত্র ও পাত্রীর পরিবারের সদস্যরা প্রথমে এই সম্পর্কের বিরোধিতা করলেও, পরে বিয়েতে মত দেন তাঁরা। এফআইআর-এ জানানো হয়েছে, গ্রামের মোড়লরা এই শাস্তি দিয়েছে।
১৬ ফেব্রুয়ারি বাড়ি থেকে পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করেন তাঁরা। গ্রামের ফেরার পরেই এই বিয়ে মেনে নেন দুই পরিবারের সদস্যরাই। কিন্তু বেঁকে বসেন বেশ কয়েকজন গ্রামবাসী। তাঁরাই গ্রামে বৈঠক ডাকেন। পয়লা মার্চ গ্রামে এই নির্যাতনের ঘটনা ঘটে।
সুপলের জেলাশাসক বৈদ্যনাথ যাদব জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি।
গত বছরের অক্টোবরে নালন্দায় ৫৪ বছরের এক প্রৌঢ়কে দিয়ে থুতু ফেলিয়ে তা চাটতে বাধ্য করা হয়েছিল।












Click it and Unblock the Notifications