গণধর্ষিতাকেই ৫০০০ টাকা জরিমানা করল পঞ্চায়েত
ধর্ষক নয় অপরাধী এখানে ধর্ষিতাই। ধর্ষিতা হয়ে তিনি গ্রামের দুর্নাম করেছে। শাস্তি হিসেবে মোটা টাকা জরিমানার নিদান দিল গ্রাম পঞ্চায়েত। এমনই অমানবিক ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের জশপুর গ্রামে। ধর্ষণের অভিযোগ পুলিসের কাছে জানানোয় গ্রামের আরও দুর্নাম হয়েছে। যদিও এই নিয়ে পুলিসের কাছে ধর্ষিতা কোনও অভিযোগ জানাননি বলে জানিয়েছে পুলিস। তবে ধর্ষণের অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এখনও পর্যন্ত ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

৪ নভেম্বর ঘটেছিল এই নারকীয় ধর্ষণের ঘটনা। নির্যাতিতা তাঁর আত্মিয়ের বাড়িতে যাচ্ছিলেন সেসময় সন্দীপ এবং কিশোর নামে দুই যুবক তাঁকে কাজ দেওয়ার জন্য ফোন করে ডাকে। একটি নির্মীয়মাণ বাড়ির ভেতরে তাঁকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুই যুবক। কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় নির্যাতিতাকে। পুরো ঘটনা নির্যাতিতা তাঁর মাকে জানান। তারপরেই তাঁর পরিবারের তরফ থেকে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার ১০ দিন পর গ্রামে ধর্ষণের ঘটনা জানানজানি হতেই পঞ্চায়েত বসানো হয়। ১৪ নভেম্বর পঞ্চায়েত ডেকে নির্যাতিতাকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। থানায় ধর্ষণের অভিযোগ জানিয়ে নির্যাতিতা গ্রামের দুর্নাম করেছে এই অভিযোগ তাঁকে জরিমানা করা হচ্ছে বলে জানানো হয়। জরিমানা করা হয় দুই অভিযুক্তকেও। কিন্তু উল্টে নির্যাতিতাকেই তাঁরা দায়ী করেন পুরো ঘটনার জন্য। ১৬ নভেম্ব পুলিস সন্দীপ এবং কিশোর নামে দুই যুবককে গ্রেফতার করে।












Click it and Unblock the Notifications