Panchayat Election 2023:' আম লিচু বাগান দেখতে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে', বিস্ফোরক অধীর চৌধুরী

কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো নিয়ে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কটাক্ষ করে তিনি বলেছেন, মুর্শিদাবাদের আম লিচু বাগান দেখতে পাঠানো হচ্ছে কেন্দ্র বাহিনীকে। রোডে রোডে ঘুরবে কেন্দ্রীয় বাহিনী আর এখানকার পুলিশ করবে ভোট।

পুরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে রাজি ছিল না নির্বাচন কমিশন। কিন্তু বিজেপির পক্ষ থেকে বারবারই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছিল। এই নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছিল মামলা। এমনকী কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতায় সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা যায়। শেষে সুপ্রিম নির্দেশ মেনে রাজ্যে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে রাজি হয় রাজ্য নির্বাচন কমিশন।

Adhir Chowdhury

ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একাধিক জেলায় তারা টহল দিতেও শুরু করেছে। এই নিয়ে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রবিবার প্রচারে গিয়ে তিনি বলেছেন, রাজ্য সরকার নিজের টাকা খরচ করে অন্য রাজ্যের পুলিশ বাহিনী নিয়ে এসে এই রাজ্যের পুলিশের সাথে একত্রিত করে ভোট করতে চাইছে ।

আর কেন্দ্রীয় বাহিনী ব্যবস্থা আদালত বিনা পয়সায় করে দেওয়ার পরেও এর রাজ্যর সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র বাহিনী আটকানোর জন্য তবে সাধারণ মানুষ আপনাদের রুখে দাঁড়াতে হবে। আমরাও যাচ্ছি কংগ্রেসের পক্ষ থেকে আগামীকাল আদালতে কেন্দ্রীয় বাহিনী এর উদ্দেশ্যে রবিবার সালারের কাগ্ৰাম বাজারে নির্বাচনী প্রচারে গিয়ে সভামঞ্চ থেকে এই কথা বলেছেন অধীর রঞ্জন চৌধুরী

Adhir Chowdhury

এদিকে মুর্শিদাবাদের বেলডাঙায় কেন্দ্রীয় বহিনীর টহলের মাঝেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রবিবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলার সময়ে হঠাৎই বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বেলডাঙা থানার মির্জাপুর পিনপাড়া। মির্জাপুর পিনপাড়াতে জঙ্গলে মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য এলাকায় ।

আগামী ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যে জুড়ে। আর তার আগেই মুর্শিদাবাদ জেলার কোথাও উদ্ধার হচ্ছে তাজা বোমা বা আগ্নেয়াস্ত্র। ইতি মধ্যেই বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় একজনের। তারপরে ফের আবারও বেলডাঙায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল, যদিও এই ঘটনায় হতাহত হয়নি বলেই জানা গিয়েছে। কি ভাবে বোমা রাখা হল কে বা কারা এই বোমা মজুত করে রাখা সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+